Asansol

বার্ণপুরে ইস্কোর আবাসনে অগ্নিকাণ্ডে চাঞ্চল্য

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

শনিবার রাতে আসানসোলের বার্ণপুরে সেলের ইস্কোর এক আবাসনে আকস্মিক অগ্নিকাণ্ডে চাঞ্চল্য ছড়াল। স্থানীয় সূত্রে জানা যায়, ওই আবাসনের ভেতরে বিভিন্ন জিনিসপত্র মজুত করে রাখা ছিল। হঠাৎই আগুন ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে।


খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের তিনটি ইঞ্জিন। কয়েক ঘণ্টার টানা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে সৌভাগ্যবশত এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয়দের দাবি, শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। দমকল আধিকারিকরা জানিয়েছেন, আবাসনটি বিদ্যুৎ দফতরের স্টোর রুম হিসেবে ব্যবহৃত হতো এবং ঘটনার সময় ভেতরে কেউ উপস্থিত ছিলেন না। অগ্নিকাণ্ডের সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে।

News Editor

Recent Posts

তৃতীয় লিঙ্গের দিদিদের হাতেই গণেশ পুজোর শুভ সূচনা, ধাদকায় ৩৬ বছরের ঐতিহ্যে সম্প্রীতির বার্তা

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা তৃতীয় লিঙ্গের দিদিদের হাত ধরে শুভ সূচনা হল গণেশ পুজোর।…

5 days ago

Asansol girl Jahnavi wins ₹1 lakh merit scholarship

BANGLAR JAGRAN DOT COM There is a reason for cheer in Asansol’s Sardapally. Jahnavi Sharma,…

6 days ago

ক্লাস একাদশে সেরার স্বীকৃতি, ১ লক্ষ টাকার মেধাবৃত্তি সারদাপল্লীর জাহ্নবীকে

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা পড়াশোনায় সাফল্যের মুকুটে নতুন পালক। ক্লাস একাদশের বার্ষিক পরীক্ষায় সর্বোচ্চ…

6 days ago

MURSHIDABAD :- জুয়ার ঠেকে হানা দিতে গিয়ে আক্রান্ত পুলিশ, বোমার আঘাতে জখম ASI! সালারে রাতভর উত্তেজনা

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা রবিবার রাতে জুয়ার ঠেকে হানা দিতে গিয়ে আক্রান্ত হল পুলিশ।…

7 days ago

ছিনতাই রুখতে গিয়ে গুলিবিদ্ধ প্রহরী, দু’রাউন্ড গুলি ছুড়ে পালাল মুখোশধারী দুষ্কৃতীরা

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা রাতের অন্ধকারে 19 নম্বর জাতীয় সড়কের উপর ছিনতাইয়ের চেষ্টা রুখতে…

1 week ago

N. Franklin Jayakumar assumes charge as CMD, NCL

BANGLAR JAGRAN DOT COM KOLKATA - N. Franklin Jayakumar assumed charge as Chairman-cum-Managing Director (CMD)…

2 weeks ago