Paschim Bardhaman

বার্ণপুরে বহুতল আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ড, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের আশঙ্কা!

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

আসানসোল: বুধবার সন্ধ্যাবেলায় আসানসোলের বার্ণপুর পুরানহাট এলাকার রাম টাওয়ারে ঘটে গেল এক আতঙ্কের ঘটনা।

হঠাৎ করেই বহুতল আবাসনের টপ ফ্লোরে আগুন লাগে। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলতে থাকে ঘর। স্থানীয় বাসিন্দারা আতঙ্কে বাইরে বেরিয়ে আসেন। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত। তবে কিছু স্থানীয়দের দাবি, বাড়ির মালিক মুকেশ আগারওয়াল সম্ভবত প্রদীপ জ্বালিয়ে কোথাও গিয়েছিলেন, সেই প্রদীপ থেকেই আগুন লেগে থাকতে পারে।
ঘটনার খবর পেয়ে দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনো নিশ্চিত করে জানাতে পারেনি দমকল কর্তৃপক্ষ। ঘটনাস্থলে উপস্থিত হিরাপুর থানার পুলিশ গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। সৌভাগ্যবশত, এই দুর্ঘটনায় কোনো বড় প্রাণহানির খবর মেলেনি, তবে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, টাওয়ারের সুরক্ষা ব্যবস্থা ঠিকমতো কার্যকর ছিল না। দমকলের তৎপরতা ও স্থানীয়দের দ্রুত পদক্ষেপে বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করছেন অনেকে।

News Editor

Recent Posts

তৃতীয় লিঙ্গের দিদিদের হাতেই গণেশ পুজোর শুভ সূচনা, ধাদকায় ৩৬ বছরের ঐতিহ্যে সম্প্রীতির বার্তা

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা তৃতীয় লিঙ্গের দিদিদের হাত ধরে শুভ সূচনা হল গণেশ পুজোর।…

5 days ago

Asansol girl Jahnavi wins ₹1 lakh merit scholarship

BANGLAR JAGRAN DOT COM There is a reason for cheer in Asansol’s Sardapally. Jahnavi Sharma,…

6 days ago

ক্লাস একাদশে সেরার স্বীকৃতি, ১ লক্ষ টাকার মেধাবৃত্তি সারদাপল্লীর জাহ্নবীকে

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা পড়াশোনায় সাফল্যের মুকুটে নতুন পালক। ক্লাস একাদশের বার্ষিক পরীক্ষায় সর্বোচ্চ…

6 days ago

MURSHIDABAD :- জুয়ার ঠেকে হানা দিতে গিয়ে আক্রান্ত পুলিশ, বোমার আঘাতে জখম ASI! সালারে রাতভর উত্তেজনা

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা রবিবার রাতে জুয়ার ঠেকে হানা দিতে গিয়ে আক্রান্ত হল পুলিশ।…

7 days ago

ছিনতাই রুখতে গিয়ে গুলিবিদ্ধ প্রহরী, দু’রাউন্ড গুলি ছুড়ে পালাল মুখোশধারী দুষ্কৃতীরা

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা রাতের অন্ধকারে 19 নম্বর জাতীয় সড়কের উপর ছিনতাইয়ের চেষ্টা রুখতে…

1 week ago

N. Franklin Jayakumar assumes charge as CMD, NCL

BANGLAR JAGRAN DOT COM KOLKATA - N. Franklin Jayakumar assumed charge as Chairman-cum-Managing Director (CMD)…

2 weeks ago