Paschim Bardhaman

অবৈধ কয়লা খাদানের বিরুদ্ধে ফুঁসে উঠল কালিপাহাড়ি! গ্রামবাসীদের ঐক্যবদ্ধ আন্দোলনে পিছু হটল মাফিয়ারা

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

আসানসোল, পশ্চিম বর্ধমান:
আসানসোলের দক্ষিণ থানার অন্তর্গত কালিপাহাড়ি অঞ্চলে আবারও অবৈধ কয়লা খাদান নিয়ে চাঞ্চল্য। স্থানীয় বাসিন্দারা সোমবার বিক্ষোভে ফেটে পড়েন। অভিযোগ, এলাকার কোলিয়ারির এজেন্ট অফিসের কাছে দীর্ঘদিন ধরে অবৈধভাবে কয়লা উত্তোলন চলছিল। এর জেরে প্রায়ই ঘটে ধস, বাড়িঘরে দেখা দেয় ফাটল, বিপন্ন হয়ে পড়ে সাধারণ মানুষের জীবনযাত্রা।


ফলে নিজেদের নিরাপত্তা ও বসবাসযোগ্য পরিবেশ রক্ষার দাবিতে আজ স্থানীয়রা রাস্তায় নামেন। তারা অবৈধ কয়লা উত্তোলনকারী শ্রমিক ও মাফিয়াদের সরিয়ে দেন এবং প্রতিবাদ বিক্ষোভে সামিল হন। ঘটনাস্থলে কোলিয়ারি কর্তৃপক্ষ বা পুলিশ প্রশাসনের কোনো প্রতিনিধি উপস্থিত না থাকায় ক্ষোভ আরও বাড়ে এলাকাবাসীর মধ্যে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বর্ষার পর ফের নতুন করে অবৈধভাবে কয়লা উত্তোলনের উদ্দেশ্যে ঝাড়খণ্ড ও বিহার থেকেও শ্রমিক এনে কাজ শুরু করেছিল কয়লা মাফিয়ারা। কিন্তু এলাকাবাসীর তীব্র প্রতিরোধে তাদের সেই পরিকল্পনা ব্যর্থ হয়।
কালিপাহাড়ি এলাকা অত্যন্ত সংবেদনশীল, কারণ ৫০০ থেকে ৭০০ মিটার দূরেই রয়েছে হাওড়া–নিউ দিল্লি মেন রেললাইন। এখানে ধস নামলে বড় দুর্ঘটনার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। স্থানীয়দের দাবি, প্রশাসন অবিলম্বে অবৈধ কয়লা খাদান বন্ধে কঠোর পদক্ষেপ নিক এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা করুক।
গ্রামবাসীরা জানিয়েছেন — “আমরা আমাদের ঘরবাড়ি বাঁচাতে লড়াই চালিয়ে যাব। কোনোভাবেই আর অবৈধ কয়লা খনন করতে দেব না।
এখন দেখার বিষয়, প্রশাসন এই আন্দোলনের পর কতটা সক্রিয় ভূমিকা নেয় এবং কয়লা মাফিয়াদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা হয়।

News Editor

Recent Posts

আসানসোলে ২ লক্ষ টাকা তোলাবাজি ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে খুনের হুমকি, নিউটাউন থেকে অভিযুক্ত মিন্টু গ্রেফতার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা বালি ও পাথরের ব্যবসায় একচেটিয়া আধিপত্য কায়েম করতে ২ লক্ষ…

14 hours ago

আসানসোলের বুকে নতুন আবাসন প্রকল্প ‘এমারেল্ড হাইটস’, শহরে প্রথম ৫ বিএইচকে ফ্ল্যাট, উদ্ভোদন রবিবার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোলের অন্যতম গুরুত্বপূর্ণ ও হৃদয়স্থল হিসেবে পরিচিত ভগৎ সিং মোড়ে…

1 week ago

জামুড়িয়ায় পুলিশের অভিযানে উদ্ধার রুপো-সোনার গয়না, পুলিশের চোখে ধুলো দিয়ে পালাল অভিযুক্ত

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা নির্দিষ্ট সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ রুপো…

2 weeks ago

প্রেমপাল সিংয়ের ডেরায় ফের আগ্নেয়াস্ত্র! ৪টি বন্দুক ও ৭ রাউন্ড কার্তুজ উদ্ধার, ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল: তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক হরেরাম সিংহের ছেলে প্রেমপাল সিংয়ের…

2 weeks ago

এক লক্ষ টাকায় শিশুপুত্র কেনার অভিযোগ! আসানসোলে দম্পতি-সহ গ্রেফতার ৩

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা এক লক্ষ টাকা দিয়ে দুই মাসের শিশুপুত্রকে কেনার অভিযোগকে কেন্দ্র…

2 weeks ago

থানায় পুলিশের সঙ্গে বচসার পর বিজেপিতে বড় সাংগঠনিক পদক্ষেপ, ভেঙে দেওয়া হল রানীগঞ্জের মণ্ডল-১ কমিটি

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা থানায় বিক্ষোভ চলাকালীন পুলিশ আধিকারিকদের সঙ্গে বচসা ও বিজেপি নেতাদের…

3 weeks ago