Paschim Bardhaman

পানীয় জলের দাবিতে রাস্তায় গ্রামবাসী! জামুড়িয়ায় জাতীয় সড়ক অবরোধে উত্তপ্ত পরিস্থিতি

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

দীর্ঘদিন ধরে পানীয় জলের সংকটে ভুগছেন জামুড়িয়া থানার অন্তর্গত কুনুস্তরিয়া মোড় এলাকার বাসিন্দারা। রবিবার সকালে সেই ক্ষোভই ফেটে পড়ে রাস্তায়। গ্রামবাসীরা ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে তীব্র বিক্ষোভে সামিল হন। ঘণ্টার পর ঘণ্টা ধরে চলে এই অবরোধ, যার ফলে ব্যাহত হয় যান চলাচল।

অভিযোগ, গত কয়েক মাস ধরে এলাকায় পর্যাপ্ত পানীয় জলের সরবরাহ নেই। একাধিকবার স্থানীয় পঞ্চায়েতকে জানানো সত্ত্বেও সমস্যার কোনও স্থায়ী সমাধান হয়নি। অবশেষে প্রশাসনের উদাসীনতায় ক্ষুব্ধ গ্রামবাসীরা অবরোধে নামেন।

অবরোধে অংশগ্রহণকারী সজল মণ্ডল বলেন, “আমরা বহুবার পঞ্চায়েতে গিয়েছি, কিন্তু কেউ কোনও ব্যবস্থা নেয়নি। জল ছাড়া বাঁচব কীভাবে?”
অন্যদিকে, আন্দোলনকারী সোমা হাজরা জানান, “বাচ্চা থেকে বৃদ্ধ সবাই কষ্টে আছে। জলের জন্য সকালে-বিকেলে মাইলের পর মাইল হাঁটতে হয়। আর কতদিন?”

অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জামুড়িয়া থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রশাসনের সঙ্গে গ্রামবাসীদের আলোচনাও হয় বলে জানা গেছে।

News Editor

Recent Posts

মা ঘাঘর বুড়ী মন্দিরে ধর্মচক্র সেবা সমিতির বিজয়া সম্মিলনী, প্রধান অতিথি বিধায়ক কৃষ্ণেন্দু

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা বিজয়ার আবহে সম্প্রীতি ও সৌজন্যের বার্তা নিয়ে আসানসোলের মা ঘাঘর…

2 days ago

দুর্গাপুজো মিটতেই ছটের প্রস্তুতি, ঘাট পরিদর্শনে কৃষ্ণেন্দু

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা দুর্গাপুজো মিটতেই এবার ছটপুজোর প্রস্তুতিতে তৎপরতা শুরু করলেন আসানসোল উত্তরের…

2 weeks ago

শারদোৎসবের আবহে বই প্রকাশের আসর, স্মরণে গল্পকার স্বপন ঘোষচৌধুরী

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা উৎসবের আনন্দে যখন মেতে উঠেছে চারপাশ, তখনই বই ও সাহিত্যকে…

2 weeks ago

পালাবদলের পর উন্নয়নের পথে গতি? অরেঞ্জ লাইনে বেলেঘাটা–আইটি সেন্টার অংশে প্রথম ট্রায়াল রান, কলকাতা মেট্রোয় নতুন মাইলফলক

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা কলকাতার মেট্রো সম্প্রসারণে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কবি সুভাষ–জয় হিন্দ…

4 weeks ago