Purba Bardhaman

পার্থ চৌধুরীর হাতে প্রকাশিত স্বপন ঘোষচৌধুরীর গল্প সংকলন ‘লেখকের চোখ হবে বাজপাখির মতো’

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

দক্ষিণবঙ্গের খ্যাতনামা গল্পকার ও সাংবাদিক স্বপন ঘোষচৌধুরীর গল্প সংকলন ‘লেখকের চোখ হবে বাজপাখির মতো’ প্রকাশিত হল নবমীতে। সাংবাদিক পার্থ চৌধুরী উদ্বোধন করেন বইটি। উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্যিক ও সাংবাদিকরা।।

দক্ষিণবঙ্গের অন্যতম সেরা গল্পকার, সাংবাদিক ও গদ্যের জাদুকর স্বপন ঘোষচৌধুরীর গল্প সংকলন ‘লেখকের চোখ হবে বাজপাখির মতো’ প্রকাশিত হল দুর্গাপুজোর নবমী তিথিতে। প্রয়াত লেখকের মেয়েদের আয়োজিত পুজোমণ্ডপে সাংবাদিক পার্থ চৌধুরী বইটির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহারাজা উদয়চাঁদ মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ সুকৃতি ঘোষাল। উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন সহ তথ্য অধিকর্তা অরবিন্দ সরকার, বাচিক শিল্পী পম্পা দাশকান্ত ও ভবতোষ দাস। পাশাপাশি অনুষ্ঠানে যোগ দেন দীনেশ ঝা, সৌম্য বন্দোপাধ্যায়, প্রসেনজিৎ হোমচৌধুরী, অরূপ লাহা, সুজাতা মেহেরা, মুরারি মন্ডল সহ বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্য মহলের প্রতিনিধিরা।
স্বপন ঘোষচৌধুরী ছিলেন এক জনমপ্রিয় সাহিত্যিক ও সাংবাদিক। দীর্ঘ কয়েক দশক ধরে দেশ, বসুমতী, আনন্দবাজার, যুগান্তর, সংবাদ, মুক্তবাংলা, নতুন চিঠি প্রভৃতি পত্রিকায় অসংখ্য গল্প, রম্যরচনা ও ফিচার লিখে তিনি পাঠকসমাজকে সমৃদ্ধ করেছেন। বিভিন্ন সাহিত্য গোষ্ঠীর মধ্যমণি হয়ে ওঠা এই লেখকের কলমে ধরা পড়ত এক অনন্য দৃষ্টি।
২০২০ সালে করোনা পর্বে তাঁর মৃত্যু হয় একেবারেই নীরবে। সেই সময় কোনো স্মরণসভাও আয়োজন করা সম্ভব হয়নি। তবে নবমীর এই আয়োজনের মাধ্যমে তাঁর সাহিত্যকর্মকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার এক সুন্দর প্রয়াস হল।

News Editor

Share
Published by
News Editor
Tags: BookNews

Recent Posts

হোলির আনন্দে মর্মান্তিক পরিণতি: পুকুরে স্নান করতে নেমে দুই যুবকের মৃত্যু দুর্গাপুরে

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা হোলির রঙের আনন্দ মুহূর্তে পরিণত হলো শোকে। পুকুরে স্নান করতে…

10 hours ago

আবিরে রঙিন সৌভ্রাতৃত্ব — পুলিশ কর্মীদের মিলনমেলায় জমজমাট হোলি উদযাপন

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল ও দুর্গাপুর–এ আসানসোল দুর্গাপুর পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে পুলিশ…

13 hours ago

ভোট ঘোষণার আগেই পশ্চিম বর্ধমানে কেন্দ্রীয় বাহিনী, শুরু হবে রুট মার্চে নজরদারি

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা না হলেও, তার আগেই পশ্চিম বর্ধমান…

4 days ago

অন্ডালে ‘উন্নয়ন পর্ব’ কর্মসূচি: জনকল্যাণ প্রকল্পে নতুন গতি, সরাসরি পরিষেবা পেলেন বাসিন্দারা

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা পশ্চিমবঙ্গ জুড়ে ঘোষিত ‘উন্নয়ন পর্ব’ কর্মসূচির অংশ হিসেবে রামপ্রসাদপুর এলাকার…

5 days ago

হায়না উদ্ধার ঘিরে আতঙ্ক, জামুরিয়ার চুরুলিয়ায় চাঞ্চল্য

পশ্চিম বর্ধমানের আসানসোল মহকুমার জামুরিয়া থানার অন্তর্গত চুরুলিয়া এলাকায় হায়না উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…

7 days ago

Raniganj: কূড়েদানে মিলল বিপুল ভোটার কার্ড, ভোটের আগে আসানসোলে চাঞ্চল্য

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা ভোটের আবহের মধ্যেই আসানসোলের রানীগঞ্জ বিধানসভার অন্তর্গত কুমোর বাজারের চিনকুটি…

7 days ago