Paschim Bardhaman

রাজ্যে প্রথম! আসানসোলে যাত্রী সাথী অ্যাপের মাধ্যমে এম্বুলেন্স পরিষেবা চালু — পুলিশের নতুন উদ্যোগে বাড়বে জনসেবা

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

রাজ্যে এই প্রথমবারের মতো শুরু হলো যাত্রী সাথী অ্যাপ-এর মাধ্যমে এম্বুলেন্স পরিষেবা। বুধবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই বিশেষ পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিসি ট্রাফিক ভি.জি. সতীশ পাসুমারথি (V.G. Satish Pasumarthi) সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।


আসানসোলের বিজয় পাল সরণিতে অবস্থিত পুলিশ কমিশনারের দপ্তরে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জানা গেছে, আপাতত প্রায় ১৭০টি এম্বুলেন্স এই পরিষেবার অন্তর্ভুক্ত হয়েছে। এই অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষ সহজেই মোবাইল থেকে এম্বুলেন্স ডাকতে পারবেন।
রাতের সময় পরিষেবা দেওয়া হলে সামান্য নাইট চার্জ ধার্য করা হবে বলে জানানো হয়েছে। সমস্ত ভাড়ার হার রাজ্য সরকারের পরিবহন দপ্তরের নির্ধারিত নিয়ম অনুযায়ী নির্ধারিত হয়েছে।
পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী জানান, “জনগণের জরুরি স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও নির্ভরযোগ্য করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আজ থেকেই পরিষেবাটি কার্যকর হচ্ছে।”
এই পদক্ষেপের মাধ্যমে পশ্চিম বর্ধমান জেলার নাগরিকরা দ্রুত ও স্বচ্ছ পদ্ধতিতে এম্বুলেন্স পরিষেবা পাবেন বলে আশা করা হচ্ছে।

News Editor

Recent Posts

তৃতীয় লিঙ্গের দিদিদের হাতেই গণেশ পুজোর শুভ সূচনা, ধাদকায় ৩৬ বছরের ঐতিহ্যে সম্প্রীতির বার্তা

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা তৃতীয় লিঙ্গের দিদিদের হাত ধরে শুভ সূচনা হল গণেশ পুজোর।…

5 days ago

Asansol girl Jahnavi wins ₹1 lakh merit scholarship

BANGLAR JAGRAN DOT COM There is a reason for cheer in Asansol’s Sardapally. Jahnavi Sharma,…

6 days ago

ক্লাস একাদশে সেরার স্বীকৃতি, ১ লক্ষ টাকার মেধাবৃত্তি সারদাপল্লীর জাহ্নবীকে

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা পড়াশোনায় সাফল্যের মুকুটে নতুন পালক। ক্লাস একাদশের বার্ষিক পরীক্ষায় সর্বোচ্চ…

6 days ago

MURSHIDABAD :- জুয়ার ঠেকে হানা দিতে গিয়ে আক্রান্ত পুলিশ, বোমার আঘাতে জখম ASI! সালারে রাতভর উত্তেজনা

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা রবিবার রাতে জুয়ার ঠেকে হানা দিতে গিয়ে আক্রান্ত হল পুলিশ।…

7 days ago

ছিনতাই রুখতে গিয়ে গুলিবিদ্ধ প্রহরী, দু’রাউন্ড গুলি ছুড়ে পালাল মুখোশধারী দুষ্কৃতীরা

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা রাতের অন্ধকারে 19 নম্বর জাতীয় সড়কের উপর ছিনতাইয়ের চেষ্টা রুখতে…

1 week ago

N. Franklin Jayakumar assumes charge as CMD, NCL

BANGLAR JAGRAN DOT COM KOLKATA - N. Franklin Jayakumar assumed charge as Chairman-cum-Managing Director (CMD)…

2 weeks ago