Paschim Bardhaman

দুর্গাপুর ধর্ষণকাণ্ডে তিনজন আটক, ড্রোনে চলছে তদন্ত

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

দুর্গাপুরে চাঞ্চল্যকর ধর্ষণকাণ্ডে ইতিমধ্যেই তিনজনকে আটক করেছে পুলিশ। সূত্রের খবর, আটক ব্যক্তিদের লাগাতার জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার তদন্তে কোনো ত্রুটি না রাখতেই এবার ড্রোন ক্যামেরার সাহায্যে পুরো ঘটনাস্থল ও আশপাশের এলাকা খতিয়ে দেখা হচ্ছে। সেই সঙ্গে ঘটনাস্থল থেকে ফরেনসিক টিম নমুনা সংগ্রহ করছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

এই ঘটনায় এখন রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। প্রশাসনিক তদন্তের পাশাপাশি রাজনৈতিক মহলেও উত্তাপ ছড়িয়েছে। এদিকে ভিকটিম আপাতত সুস্থ আছেন বলে চিকিৎসক সূত্রে জানা গেছে।

উল্লেখযোগ্যভাবে, ইতিমধ্যেই এই ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবিতে ওড়িশার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে আনুষ্ঠানিক আবেদন জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, প্রয়োজন হলে আরও কিছু ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে। গোটা ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চলছে এবং দোষীদের কাউকে ছাড় দেওয়া হবে না বলে আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন।

News Editor

Recent Posts

আসানসোলে ২ লক্ষ টাকা তোলাবাজি ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে খুনের হুমকি, নিউটাউন থেকে অভিযুক্ত মিন্টু গ্রেফতার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা বালি ও পাথরের ব্যবসায় একচেটিয়া আধিপত্য কায়েম করতে ২ লক্ষ…

14 hours ago

আসানসোলের বুকে নতুন আবাসন প্রকল্প ‘এমারেল্ড হাইটস’, শহরে প্রথম ৫ বিএইচকে ফ্ল্যাট, উদ্ভোদন রবিবার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোলের অন্যতম গুরুত্বপূর্ণ ও হৃদয়স্থল হিসেবে পরিচিত ভগৎ সিং মোড়ে…

1 week ago

জামুড়িয়ায় পুলিশের অভিযানে উদ্ধার রুপো-সোনার গয়না, পুলিশের চোখে ধুলো দিয়ে পালাল অভিযুক্ত

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা নির্দিষ্ট সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ রুপো…

2 weeks ago

প্রেমপাল সিংয়ের ডেরায় ফের আগ্নেয়াস্ত্র! ৪টি বন্দুক ও ৭ রাউন্ড কার্তুজ উদ্ধার, ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল: তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক হরেরাম সিংহের ছেলে প্রেমপাল সিংয়ের…

2 weeks ago

এক লক্ষ টাকায় শিশুপুত্র কেনার অভিযোগ! আসানসোলে দম্পতি-সহ গ্রেফতার ৩

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা এক লক্ষ টাকা দিয়ে দুই মাসের শিশুপুত্রকে কেনার অভিযোগকে কেন্দ্র…

2 weeks ago

থানায় পুলিশের সঙ্গে বচসার পর বিজেপিতে বড় সাংগঠনিক পদক্ষেপ, ভেঙে দেওয়া হল রানীগঞ্জের মণ্ডল-১ কমিটি

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা থানায় বিক্ষোভ চলাকালীন পুলিশ আধিকারিকদের সঙ্গে বচসা ও বিজেপি নেতাদের…

3 weeks ago