Categories: Asansol

আসানসোলে ইডি-র হানা, ব্যবসায়ী মনীষ বাগারিয়ার বাড়ি থেকে উদ্ধার ৩৪ লক্ষ টাকা!

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

আসানসোল: অবৈধ বালির কারবার ও কোটি কোটি টাকার মানি লন্ডারিংয়ের অভিযোগে আসানসোলে ইডি (ED)-র ব্যাপক তল্লাশি অভিযান। বৃহস্পতিবার সকালে আসানসোলের মুর্গাসোল এলাকায় ব্যবসায়ী মনীষ বাগারিয়া ওরফে মিঠু-র বাড়ি ও অফিসে হানা দেয় ইডি-র একাধিক দল। সূত্রের খবর, মনীষ বাগারিয়ার বাড়ি থেকে উদ্ধার হয়েছে ৩৪ লক্ষ টাকা নগদ।

জানা গেছে, গত তিন বছর ধরে সরকারি টেন্ডারের নামে বালি কারবার চালাচ্ছিল মনীষ বাগারিয়া। অভিযোগ, সরকারি টেন্ডারের আড়ালে অবৈধভাবে বালির ব্যবসা করে বিপুল সম্পত্তি গড়ে তুলেছেন তিনি। তাঁর কাকা সিতারাম বাগারিয়াও একজন বালির কারবারি, এবং তাঁরা একই বাড়িতে থাকেন।

ইডি সূত্রে খবর, মনীষ বাগারিয়া শুধু আসানসোল নয়, বাঁকুড়া, বীরভূম, মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায়ও বালি কারবারের সঙ্গে যুক্ত ছিলেন। এছাড়াও তাঁর একটি মটর পার্টসের দোকান ও অফিস রয়েছে আসানসোলের মুর্গাসোল বাজারে, যেখানে বৃহস্পতিবার ইডি তল্লাশি চালায়। পাশাপাশি, তাঁর নামে বিদ্যুৎ দপ্তরের সিমেন্ট পোল তৈরির একটি কারখানা আছে আসানসোলেই।

অভিযোগ, মনীষ বাগারিয়া জি এস টি ফাঁকি দিয়ে কোটি কোটি টাকা নয়ছয় করেছেন এবং সেই টাকা মানি লন্ডারিংয়ের মাধ্যমে ব্যবহার করেছেন। ইডি জানিয়েছে, গত ৮ই সেপ্টেম্বর রাজ্যের একাধিক জায়গায় তল্লাশির সময় কিছু গুরুত্বপূর্ণ নথি হাতে আসে, যার সূত্র ধরে এই নতুন অভিযান।

ইডি আরও জানতে পেরেছে, মনীষ বাগারিয়া অরুন সরাফ নামক এক বালির ব্যবসায়ীর চালান ব্যবহার করে ব্যবসা করতেন এবং সেই চালানে প্রায় ৫% জি এস টি ফাঁকি দিতেন। এতে বিপুল পরিমাণ কালো টাকা তৈরি করে তা বৈধ রূপ দেওয়ার চেষ্টা হয়েছিল বলে অভিযোগ। বর্তমানে ঝাড়গ্রামে অরুন সরাফের অফিস ও বালির ঘাটেও ইডি তল্লাশি চালাচ্ছে।

জানা গেছে, মনীষ বাগারিয়ার কলকাতা ও রাজস্থানে বাড়ি রয়েছে, তাঁর সন্তানরা রাজস্থানে পড়াশোনা করছে। কলকাতার অফিসেও বৃহস্পতিবার সকাল থেকে ইডি-র হানা চলছে।

ইডি সূত্রের দাবি, এই পুরো নেটওয়ার্কে একাধিক ব্যবসায়ী, সরকারি ঠিকাদার ও মধ্যস্থতাকারী যুক্ত থাকতে পারে। তদন্ত চলছে এবং আরও কিছু নাম সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে।

News Editor

Recent Posts

মা ঘাঘর বুড়ী মন্দিরে ধর্মচক্র সেবা সমিতির বিজয়া সম্মিলনী, প্রধান অতিথি বিধায়ক কৃষ্ণেন্দু

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা বিজয়ার আবহে সম্প্রীতি ও সৌজন্যের বার্তা নিয়ে আসানসোলের মা ঘাঘর…

3 days ago

দুর্গাপুজো মিটতেই ছটের প্রস্তুতি, ঘাট পরিদর্শনে কৃষ্ণেন্দু

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা দুর্গাপুজো মিটতেই এবার ছটপুজোর প্রস্তুতিতে তৎপরতা শুরু করলেন আসানসোল উত্তরের…

2 weeks ago

শারদোৎসবের আবহে বই প্রকাশের আসর, স্মরণে গল্পকার স্বপন ঘোষচৌধুরী

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা উৎসবের আনন্দে যখন মেতে উঠেছে চারপাশ, তখনই বই ও সাহিত্যকে…

2 weeks ago

পালাবদলের পর উন্নয়নের পথে গতি? অরেঞ্জ লাইনে বেলেঘাটা–আইটি সেন্টার অংশে প্রথম ট্রায়াল রান, কলকাতা মেট্রোয় নতুন মাইলফলক

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা কলকাতার মেট্রো সম্প্রসারণে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কবি সুভাষ–জয় হিন্দ…

4 weeks ago