Paschim Bardhaman

“ঐতিহ্যের গর্ব আসানসোল!” — মলয় ঘটকের মুখে প্রশংসা, ৩১ ফুট উচ্চতার মা কালীর প্রতিমা ঘিরে রামসায়ার মাঠে মানুষের ঢল

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

আসানসোলের রামসায়ার মাঠে প্রতিবছরের মতো এবারও নজর কেড়েছে বিশালাকার মা কালীর প্রতিমা। ৪৮ বছর ধরে ৩০ ফুটেরও বেশি উচ্চতার প্রতিমা গড়ে আসছে বিদ্রোহী সংঘ ক্লাব। শিল্পাঞ্চলের অন্যতম ঐতিহ্যবাহী এই পুজো দেখতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ভিড় জমায় হাজার হাজার মানুষ।
ন’বছর ধরে টানা চলে এই পুজো ও মেলা। মাঠ জুড়ে বসে জমজমাট মেলা, যেখানে বিভিন্ন ধরনের দেশি-বিদেশি সামগ্রী, খেলনা, পোশাক, খাবার, প্রদর্শনীসহ নানা আকর্ষণ থাকে। স্থানীয় বাসিন্দাদের মতে, এই মেলাই তাঁদের কাছে এক উৎসবের আবহ নিয়ে আসে।


এই বছরের পুজোর উদ্বোধন করেন রাজ্যের আইন ও বিচার মন্ত্রী তথা আসানসোলের বিধায়ক মলয় ঘটক। উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের গঙ্গানন্দজী মহারাজ, বিশিষ্ট শিল্পপতি বিজয় শর্মা, সমাজসেবী সচীন রায়, চন্দন রায়, কাঞ্চন রায়, মেয়র পারিষদ গুরুদাস চট্টোপাধ্যায়, কাউন্সিলর শিখা ঘটক, বোরো চেয়ারম্যান অনিমেষ দাস, দয়াময় রায়, সুশান্ত রায়, সুমন দাঁ, সুপ্রিয় রায়, উৎপল রায়, প্রদ্যুত রায়, সুজন দাঁ, শংকর সেন প্রমুখ। সহ বহু বিশিষ্ট অতিথি।
ক্লাবের পক্ষ থেকে উত্তম দা জানান, “প্রতিবছর পুজোর দিনগুলোতে আমাদের সদস্যরা এবং পুলিশ প্রশাসন একযোগে প্রচুর পরিশ্রম করেন ভিড় নিয়ন্ত্রণে। ভাইফোঁটা ও ছট পুজোর সময় ভিড় সর্বাধিক হয়। কারণ, এই মেলাতে এমন অনেক পণ্য বিক্রি হয় যা সাধারণত অন্য কোথাও পাওয়া যায় না।”
এইভাবে ঐতিহ্য ও ভক্তির মেলবন্ধনে আসানসোলের রামসায়ার মাঠ হয়ে উঠেছে শিল্পাঞ্চলের উৎসবের কেন্দ্রবিন্দু।

News Editor

Recent Posts

হোলির আনন্দে মর্মান্তিক পরিণতি: পুকুরে স্নান করতে নেমে দুই যুবকের মৃত্যু দুর্গাপুরে

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা হোলির রঙের আনন্দ মুহূর্তে পরিণত হলো শোকে। পুকুরে স্নান করতে…

8 hours ago

আবিরে রঙিন সৌভ্রাতৃত্ব — পুলিশ কর্মীদের মিলনমেলায় জমজমাট হোলি উদযাপন

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল ও দুর্গাপুর–এ আসানসোল দুর্গাপুর পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে পুলিশ…

10 hours ago

ভোট ঘোষণার আগেই পশ্চিম বর্ধমানে কেন্দ্রীয় বাহিনী, শুরু হবে রুট মার্চে নজরদারি

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা না হলেও, তার আগেই পশ্চিম বর্ধমান…

4 days ago

অন্ডালে ‘উন্নয়ন পর্ব’ কর্মসূচি: জনকল্যাণ প্রকল্পে নতুন গতি, সরাসরি পরিষেবা পেলেন বাসিন্দারা

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা পশ্চিমবঙ্গ জুড়ে ঘোষিত ‘উন্নয়ন পর্ব’ কর্মসূচির অংশ হিসেবে রামপ্রসাদপুর এলাকার…

5 days ago

হায়না উদ্ধার ঘিরে আতঙ্ক, জামুরিয়ার চুরুলিয়ায় চাঞ্চল্য

পশ্চিম বর্ধমানের আসানসোল মহকুমার জামুরিয়া থানার অন্তর্গত চুরুলিয়া এলাকায় হায়না উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…

7 days ago

Raniganj: কূড়েদানে মিলল বিপুল ভোটার কার্ড, ভোটের আগে আসানসোলে চাঞ্চল্য

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা ভোটের আবহের মধ্যেই আসানসোলের রানীগঞ্জ বিধানসভার অন্তর্গত কুমোর বাজারের চিনকুটি…

7 days ago