Paschim Bardhaman

পানীয় জলের দাবিতে রাস্তায় গ্রামবাসী! জামুড়িয়ায় জাতীয় সড়ক অবরোধে উত্তপ্ত পরিস্থিতি

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

দীর্ঘদিন ধরে পানীয় জলের সংকটে ভুগছেন জামুড়িয়া থানার অন্তর্গত কুনুস্তরিয়া মোড় এলাকার বাসিন্দারা। রবিবার সকালে সেই ক্ষোভই ফেটে পড়ে রাস্তায়। গ্রামবাসীরা ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে তীব্র বিক্ষোভে সামিল হন। ঘণ্টার পর ঘণ্টা ধরে চলে এই অবরোধ, যার ফলে ব্যাহত হয় যান চলাচল।

অভিযোগ, গত কয়েক মাস ধরে এলাকায় পর্যাপ্ত পানীয় জলের সরবরাহ নেই। একাধিকবার স্থানীয় পঞ্চায়েতকে জানানো সত্ত্বেও সমস্যার কোনও স্থায়ী সমাধান হয়নি। অবশেষে প্রশাসনের উদাসীনতায় ক্ষুব্ধ গ্রামবাসীরা অবরোধে নামেন।

অবরোধে অংশগ্রহণকারী সজল মণ্ডল বলেন, “আমরা বহুবার পঞ্চায়েতে গিয়েছি, কিন্তু কেউ কোনও ব্যবস্থা নেয়নি। জল ছাড়া বাঁচব কীভাবে?”
অন্যদিকে, আন্দোলনকারী সোমা হাজরা জানান, “বাচ্চা থেকে বৃদ্ধ সবাই কষ্টে আছে। জলের জন্য সকালে-বিকেলে মাইলের পর মাইল হাঁটতে হয়। আর কতদিন?”

অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জামুড়িয়া থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রশাসনের সঙ্গে গ্রামবাসীদের আলোচনাও হয় বলে জানা গেছে।

News Editor

Recent Posts

হোলির আনন্দে মর্মান্তিক পরিণতি: পুকুরে স্নান করতে নেমে দুই যুবকের মৃত্যু দুর্গাপুরে

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা হোলির রঙের আনন্দ মুহূর্তে পরিণত হলো শোকে। পুকুরে স্নান করতে…

8 hours ago

আবিরে রঙিন সৌভ্রাতৃত্ব — পুলিশ কর্মীদের মিলনমেলায় জমজমাট হোলি উদযাপন

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল ও দুর্গাপুর–এ আসানসোল দুর্গাপুর পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে পুলিশ…

10 hours ago

ভোট ঘোষণার আগেই পশ্চিম বর্ধমানে কেন্দ্রীয় বাহিনী, শুরু হবে রুট মার্চে নজরদারি

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা না হলেও, তার আগেই পশ্চিম বর্ধমান…

4 days ago

অন্ডালে ‘উন্নয়ন পর্ব’ কর্মসূচি: জনকল্যাণ প্রকল্পে নতুন গতি, সরাসরি পরিষেবা পেলেন বাসিন্দারা

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা পশ্চিমবঙ্গ জুড়ে ঘোষিত ‘উন্নয়ন পর্ব’ কর্মসূচির অংশ হিসেবে রামপ্রসাদপুর এলাকার…

5 days ago

হায়না উদ্ধার ঘিরে আতঙ্ক, জামুরিয়ার চুরুলিয়ায় চাঞ্চল্য

পশ্চিম বর্ধমানের আসানসোল মহকুমার জামুরিয়া থানার অন্তর্গত চুরুলিয়া এলাকায় হায়না উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…

7 days ago

Raniganj: কূড়েদানে মিলল বিপুল ভোটার কার্ড, ভোটের আগে আসানসোলে চাঞ্চল্য

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা ভোটের আবহের মধ্যেই আসানসোলের রানীগঞ্জ বিধানসভার অন্তর্গত কুমোর বাজারের চিনকুটি…

7 days ago