Paschim Bardhaman

“বিধায়ককে দেখে মিষ্টি অফার, প্রশ্নের ঝড় ডামরায় — অগ্নিমিত্রার জবাবে পাল্টা রাজনৈতিক তরজা”

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

আসানসোল পৌর নিগমের অন্তর্গত ৮৭ নম্বর ওয়ার্ডের ডামরা এলাকায় সোমবার দেখা গেল এক অন্য রকম দৃশ্য। আসানসোল দক্ষিণ বিধানসভার বিধায়ক অগ্নিমিত্রা পাল এলাকায় পৌঁছাতেই স্থানীয় মানুষজন তাকে ঘিরে ধরেন। কেউ মিষ্টি হাতে এগিয়ে আসেন, কেউ আবার প্রশ্নে ভরিয়ে দেন বিধায়ককে।
স্থানীয় যুবকদের একাংশ অগ্নিমিত্রাকে মিষ্টি অফার করে বলেন— “দিদি, আগে কখনো আপনাকে দেখিনি, আপনার অফিস কোথায়? ভোটের আগে এসেছেন নাকি?” একের পর এক প্রশ্নে কিছুটা অস্বস্তিতেই পড়েন বিধায়ক। তবে শান্তভাবেই তিনি উত্তর দেন, “আমার পার্টির কার্যকর্তারা সারাক্ষণ এলাকায় থাকেন, আমিও বহুবার এসেছি। আমার অফিস কোথায়, তা সবাই জানে।” এরপর তিনি এলাকাটি ছেড়ে চলে যান।


ঘটনাটি নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে।
তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, “শুধু অগ্নিমিত্রা পাল নন, কুলটির বিধায়ক অজয় পোদ্দারকেও এলাকার মানুষ খুঁজে পান না। তাই আজ মানুষ মিষ্টি খাইয়ে তাদের মিষ্টি কথা শোনাতে চাইছে।”
এর জবাবে অগ্নিমিত্রা পাল তৃণমূলের উদ্দেশ্যে তোপ দেগে বলেন, “তৃণমূল কংগ্রেস সবসময়ই আক্রমণ করে — শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার থেকে শুরু করে আমাকেও ছাড়ে না। আমাদের কর্মীদের ওপরেও হামলা চালায়। কিন্তু এসব সত্ত্বেও বিজেপি সাধারণ মানুষের জন্য লড়াই চালিয়ে যাবে।”
ডামরার মিষ্টি-মুহূর্ত তাই এখন রাজনীতির তেতো বিতর্কে রূপ নিয়েছে — একদিকে মানুষের প্রশ্ন, অন্যদিকে রাজনৈতিক পাল্টা-পাল্টি বক্তব্য।

News Editor

Recent Posts

আসানসোল ডিভিশনে মালগাড়ি লাইনচ্যুত, ট্রেন চলাচলে প্রভাব

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল রেল ডিভিশনের ছোট আমবোনা স্টেশনের কাছে একটি মালগাড়ি লাইনচ্যুত…

7 hours ago

EDEN GARDENS পর্যন্ত বাড়ছে কলকাতা মেট্রোর পার্পল লাইন, মিলতে পারে নতুন স্টেশন

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা কলকাতা মেট্রোর জোকা-এসপ্ল্যানেড পার্পল লাইন আরও সম্প্রসারণের প্রস্তাব গৃহীত হয়েছে।…

16 hours ago

NEET পরীক্ষার্থীদের সুবিধায় বিশেষ ট্রেন, অন্ডাল থেকে সাঁইথিয়া পর্যন্ত চলবে মেমু

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা ২১ জুন রবিবার অনুষ্ঠিত হতে চলা NEET (স্নাতক)–২০২৬ পরীক্ষাকে সামনে…

2 days ago

জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা ট্রেলারে ডাম্পারের ধাক্কা, কেবিনে আটকে চালক

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা ১৯ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা। আসানসোলের রানিগঞ্জের মঙ্গলপুর শিল্প…

4 days ago

ECL Strengthens Integrated Healthcare Ecosystem Across Coal Belt, Advancing ‘Swasth Bharat’ Vision Under Modi Government

BANGLARJAGRAN.COM Sanctoria, June 14, 2026: As Prime Minister Narendra Modi crossed 4,399 days in office,…

1 week ago

নিগম রাজনীতিতে ‘উইকেট পতন’ শুরু? তৃণমূল কাউন্সিলরের ইস্তফায় জোর জল্পনা আসানসোলে

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল পুরনিগমের রাজনীতিতে ক্রমশ উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি। বিরোধী দলনেত্রী চৈতালি…

2 weeks ago