Paschim Bardhaman

ভোটের আগে কুমারপুর ওভারব্রিজের ‘ উদ্বোধন’ নিয়ে রাজনৈতিক তরজা, মুখোমুখি বাবুল সুপ্রিয় ও অগ্নিমিত্রা পাল

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

আসানসোল, নিজস্ব সংবাদদাতা : ভোটের আগে কুমারপুর রোড ওভারব্রিজ উদ্বোধনকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক তরজা শুরু হলো আসানসোলে। তৃণমূল কংগ্রেসের মন্ত্রী ও বিধায়ক বাবুল সুপ্রিয় অভিযোগ তুলেছেন, তাঁর উদ্যোগে নির্মিত ওভারব্রিজের কৃতিত্ব নিতে বিরোধীরা দ্বিতীয়বার উদ্বোধনের আয়োজন করেছে। অন্যদিকে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল পাল্টা কটাক্ষ ছুঁড়ে দেন বাবুল সুপ্রিয়কে।


রবিবার বিকেলে রেলমন্ত্রী ঐশ্বিনী বৈষ্ণব ভার্চুয়ালি উদ্বোধন করেন সিউড়ি রোড ওভারব্রিজ, কুমারপুর রোড ওভারব্রিজ এবং আসানসোল-বোকারো ট্রেন পরিষেবা। কুমারপুর ওভারব্রিজ উদ্বোধন উপলক্ষে উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। আসানসোল রেল স্টেশনে ট্রেন পরিষেবা উদ্বোধনে উপস্থিত ছিলেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো এবং সিউড়ি ফ্লাইওভার উদ্বোধনে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
উদ্বোধনের সময় কুমারপুর ওভারব্রিজে যে ফলক উন্মোচন করা হয় তাতে লেখা ছিল ‘জাতির উদ্দেশ্যে উৎসর্গ’। এই ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয় রাজনৈতিক বিতর্ক।
বাবুল সুপ্রিয়র অভিযোগ-
তৃণমূল মন্ত্রী বাবুল সুপ্রিয় বলেন, বহু বছর আগেই তিনি এই ওভারব্রিজ আসানসোলবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করেছিলেন। তাঁর দাবি, রাজনৈতিক বাধা, হকার আন্দোলন এবং আর্থিক সংকট কাটিয়ে তিনি এই ব্রিজের কাজ শুরু করিয়েছিলেন।
তিনি অভিযোগ করেন, “ভোটের আগে জোর করে দ্বিতীয়বার উদ্বোধন করা হচ্ছে। এটা পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং দৃষ্টিকটু।”
বাবুল আরও দাবি করেন, তৎকালীন সময়ে তিনি বিজেপির সাংসদ থাকাকালীন রেল ও সেলের অর্থ সাহায্যে এই ব্রিজ নির্মাণের কাজ শুরু করান এবং দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানের লক্ষ্যে এই প্রকল্প বাস্তবায়ন করেন। তাঁর মতে, শহরবাসীর সুবিধাই তাঁর সবচেয়ে বড় প্রাপ্তি।
উল্লেখযোগ্যভাবে, বাবুল সুপ্রিয় একসময় বিজেপির সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। ২০২১ সালে তিনি বিজেপি ছাড়েন এবং বর্তমানে তৃণমূল কংগ্রেসের বিধায়ক ও রাজ্যের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। এই অনুষ্ঠানেও তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি বলে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে।
অগ্নিমিত্রা পালের পাল্টা আক্রমণ
বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন,বাবুল সুপ্রিয় কেন্দ্র সরকারের মন্ত্রী ছিলেন বলেই তিনি এই ধরনের প্রকল্প বাস্তবায়নের সুযোগ পেয়েছিলেন। কিন্তু পরে তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন।
তিনি আরও কটাক্ষ করে বলেন, “তিনি ‘টিম ইলেভেন’-এ খেলবেন বলে বিজেপিকে ধোঁকা দিয়ে তৃণমূলে গেছেন। এখন তিনি সেখানে কতটা সফল তা মানুষ দেখছে।”
দশ বছরের অপেক্ষার পর বাস্তবায়ন
জানা গেছে, কুমারপুর ওভারব্রিজ নির্মাণে প্রায় দশ বছর সময় লেগেছে। ২০১৬ সালে শুরু হওয়া এই প্রকল্প অবশেষে ২০২৬ সালে উদ্বোধন হলো। দীর্ঘ বিলম্ব নিয়ে আগে থেকেই রাজনৈতিক চাপানউতোর চলছিল।
রাজনৈতিক মহলের মত
পর্যবেক্ষকদের মতে, আসন্ন নির্বাচনের আগে উন্নয়ন প্রকল্পের কৃতিত্ব নিয়ে রাজনৈতিক লড়াই আরও তীব্র হতে পারে। কুমারপুর ওভারব্রিজ উদ্বোধন সেই রাজনৈতিক সংঘাতেরই নতুন উদাহরণ বলে মনে করা হচ্ছে।

News Editor

Recent Posts

আসানসোলে ২ লক্ষ টাকা তোলাবাজি ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে খুনের হুমকি, নিউটাউন থেকে অভিযুক্ত মিন্টু গ্রেফতার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা বালি ও পাথরের ব্যবসায় একচেটিয়া আধিপত্য কায়েম করতে ২ লক্ষ…

12 hours ago

আসানসোলের বুকে নতুন আবাসন প্রকল্প ‘এমারেল্ড হাইটস’, শহরে প্রথম ৫ বিএইচকে ফ্ল্যাট, উদ্ভোদন রবিবার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোলের অন্যতম গুরুত্বপূর্ণ ও হৃদয়স্থল হিসেবে পরিচিত ভগৎ সিং মোড়ে…

1 week ago

জামুড়িয়ায় পুলিশের অভিযানে উদ্ধার রুপো-সোনার গয়না, পুলিশের চোখে ধুলো দিয়ে পালাল অভিযুক্ত

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা নির্দিষ্ট সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ রুপো…

2 weeks ago

প্রেমপাল সিংয়ের ডেরায় ফের আগ্নেয়াস্ত্র! ৪টি বন্দুক ও ৭ রাউন্ড কার্তুজ উদ্ধার, ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল: তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক হরেরাম সিংহের ছেলে প্রেমপাল সিংয়ের…

2 weeks ago

এক লক্ষ টাকায় শিশুপুত্র কেনার অভিযোগ! আসানসোলে দম্পতি-সহ গ্রেফতার ৩

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা এক লক্ষ টাকা দিয়ে দুই মাসের শিশুপুত্রকে কেনার অভিযোগকে কেন্দ্র…

2 weeks ago

থানায় পুলিশের সঙ্গে বচসার পর বিজেপিতে বড় সাংগঠনিক পদক্ষেপ, ভেঙে দেওয়া হল রানীগঞ্জের মণ্ডল-১ কমিটি

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা থানায় বিক্ষোভ চলাকালীন পুলিশ আধিকারিকদের সঙ্গে বচসা ও বিজেপি নেতাদের…

3 weeks ago