Asansol

আসানসোল পোলো গ্রাউন্ডে জমজমাট ‘ইন্ডিয়া গ্লোবাল গ্র্যান্ড ট্রেড ফেয়ার’, প্রথম দিনেই দর্শকদের ভিড়

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

আসানসোল: ব্যবসা-বাণিজ্যের প্রসার ও আন্তর্জাতিক পণ্যের পরিচিতি বাড়াতে আসানসোলের পোলো গ্রাউন্ডে শুরু হয়েছে ‘ইন্ডিয়া গ্লোবাল গ্র্যান্ড ট্রেড ফেয়ার’। আসানসোল চেম্বার অফ কমার্স ও সিসিজি মার্কেটিং-এর উদ্যোগে আয়োজিত এই বাণিজ্য মেলা আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। শনিবার আনুষ্ঠানিকভাবে প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে মেলার উদ্বোধন করেন আড্ডা চেয়ারম্যান কবি দত্ত ও আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি।

প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে মেলার উদ্বোধন করেন আড্ডা চেয়ারম্যান কবি দত্ত ও আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি।


উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুদেষ্ণা ঘটক, আসানসোল চেম্বার অফ কমার্সের সম্পাদক শম্ভুনাথ ঝা, নরেশ আগরওয়াল, সত্যনারায়ণ দারুকা, পবন গুটগুটিয়া, প্রেম গোয়েল, সি মুরলি, অমর প্রসাদ, ধর্মবীর প্রসাদ, সুরজিৎ সিং মক্কার সহ সিসিজি গ্রুপের চন্দন চ্যাটার্জি ও অরিন্দম চ্যাটার্জি প্রমুখ বিশিষ্ট ব্যক্তিত্ব।

সুদেষ্ণা ঘটককে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানাচ্ছেন ট্রেড ফেয়ারের উদ্যোক্তারা।


চেম্বারের সম্পাদক শম্ভুনাথ ঝা জানান, এটি এই ট্রেড ফেয়ারের ষষ্ঠ বর্ষ। এবারের মেলায় ৭টি দেশ ও ভারতের ১৬টি রাজ্য থেকে অংশগ্রহণকারীরা নিজেদের পণ্য নিয়ে স্টল বসিয়েছেন। মেলায় মোট ২২৫টি স্টল রয়েছে, যেখানে ফার্নিচার ও ইন্টেরিয়র সামগ্রী, আন্তর্জাতিক পণ্য, পোশাক, গয়না, চামড়াজাত দ্রব্য, বিউটি ও কসমেটিক্স ছাড়াও হ্যান্ডিক্রাফ্ট, হ্যান্ডলুম এবং জুট শিল্পের পণ্যের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

ট্রেড ফেয়ার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আসানসোলের বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতিরা।


মেলার প্রথম দিন থেকেই ক্রেতা ও দর্শকদের ভিড় চোখে পড়ার মতো ছিল। উদ্যোক্তাদের মতে, এই ধরনের আন্তর্জাতিক মানের বাণিজ্য মেলা স্থানীয় ব্যবসায়ীদের জন্য নতুন বাজার তৈরি করার পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চেম্বারের পক্ষ থেকে সকলকে পরিবার-পরিজন নিয়ে মেলায় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

News Editor

Recent Posts

আসানসোলে ২ লক্ষ টাকা তোলাবাজি ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে খুনের হুমকি, নিউটাউন থেকে অভিযুক্ত মিন্টু গ্রেফতার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা বালি ও পাথরের ব্যবসায় একচেটিয়া আধিপত্য কায়েম করতে ২ লক্ষ…

14 hours ago

আসানসোলের বুকে নতুন আবাসন প্রকল্প ‘এমারেল্ড হাইটস’, শহরে প্রথম ৫ বিএইচকে ফ্ল্যাট, উদ্ভোদন রবিবার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোলের অন্যতম গুরুত্বপূর্ণ ও হৃদয়স্থল হিসেবে পরিচিত ভগৎ সিং মোড়ে…

1 week ago

জামুড়িয়ায় পুলিশের অভিযানে উদ্ধার রুপো-সোনার গয়না, পুলিশের চোখে ধুলো দিয়ে পালাল অভিযুক্ত

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা নির্দিষ্ট সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ রুপো…

2 weeks ago

প্রেমপাল সিংয়ের ডেরায় ফের আগ্নেয়াস্ত্র! ৪টি বন্দুক ও ৭ রাউন্ড কার্তুজ উদ্ধার, ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল: তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক হরেরাম সিংহের ছেলে প্রেমপাল সিংয়ের…

2 weeks ago

এক লক্ষ টাকায় শিশুপুত্র কেনার অভিযোগ! আসানসোলে দম্পতি-সহ গ্রেফতার ৩

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা এক লক্ষ টাকা দিয়ে দুই মাসের শিশুপুত্রকে কেনার অভিযোগকে কেন্দ্র…

2 weeks ago

থানায় পুলিশের সঙ্গে বচসার পর বিজেপিতে বড় সাংগঠনিক পদক্ষেপ, ভেঙে দেওয়া হল রানীগঞ্জের মণ্ডল-১ কমিটি

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা থানায় বিক্ষোভ চলাকালীন পুলিশ আধিকারিকদের সঙ্গে বচসা ও বিজেপি নেতাদের…

3 weeks ago