Paschim Bardhaman

আসানসোলে গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ: বিক্ষোভে তৃণমূল কাউন্সিলর মৌমিতা বিশ্বাস, রেল প্রশাসনের সিদ্ধান্তে ক্ষোভ

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

আসানসোল: সাধারণ যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ একটি রাস্তা বন্ধ করে দেওয়ায় উত্তপ্ত হয়ে উঠল আসানসোলের ট্রাফিক রেল কলোনি টিজি মোড়-সংলগ্ন এলাকা। রেল ডিভিশনের এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার বাসিন্দারা। স্কুল পড়ুয়া, নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ – সকলেই সমস্যায় পড়েছেন। প্রতিবাদে বিক্ষোভে সামিল হলেন আসানসোল পুরনিগমের তৃণমূল কাউন্সিলর মৌমিতা বিশ্বাস এবং তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা।


স্থানীয়দের অভিযোগ, ওই রাস্তাটি জিটি রোডের সঙ্গে যুক্ত অন্যতম সংযোগকারী পথ। এ পথ দিয়ে প্রতিদিন বহু স্কুল পড়ুয়া, কর্মজীবী মানুষ এবং ট্রেনযাত্রীরা যান। তাছাড়া আসানসোলের বাজারে আসতেও অনেকে এই পথ ব্যবহার করেন। রেল প্রশাসনের হঠাৎ এই রাস্তা বন্ধ করার সিদ্ধান্তে জনজীবন কার্যত ব্যাহত।
ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভে নেতৃত্ব দেন কাউন্সিলর মৌমিতা বিশ্বাস। তিনি বলেন,

> “আসানসোলের যানবাহনের চাপ আগেই অত্যাধিক। এই গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করে দিলে শুধু যানজট নয়, সাধারণ মানুষের সমস্যা চরমে পৌঁছাবে। তাই রেল প্রশাসনের এই একতরফা সিদ্ধান্ত মেনে নেওয়া যাবে না।”

তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে বিক্ষোভে সামিল হন স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা। সিপিএমের স্থানীয় নেতৃত্বও হুঁশিয়ারি দিয়েছে যে, প্রয়োজনে তারাও আন্দোলনে যোগ দেবে।
স্থানীয়রা রেল প্রশাসনসহ জেলা ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন। সাধারণ মানুষের বক্তব্য, মোটরসাইকেল ও সাইকেলসহ সাধারণ যাতায়াতের পথটি অবিলম্বে খুলে দিতে হবে, না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন।

News Editor

Recent Posts

হোলির আনন্দে মর্মান্তিক পরিণতি: পুকুরে স্নান করতে নেমে দুই যুবকের মৃত্যু দুর্গাপুরে

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা হোলির রঙের আনন্দ মুহূর্তে পরিণত হলো শোকে। পুকুরে স্নান করতে…

8 hours ago

আবিরে রঙিন সৌভ্রাতৃত্ব — পুলিশ কর্মীদের মিলনমেলায় জমজমাট হোলি উদযাপন

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল ও দুর্গাপুর–এ আসানসোল দুর্গাপুর পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে পুলিশ…

10 hours ago

ভোট ঘোষণার আগেই পশ্চিম বর্ধমানে কেন্দ্রীয় বাহিনী, শুরু হবে রুট মার্চে নজরদারি

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা না হলেও, তার আগেই পশ্চিম বর্ধমান…

4 days ago

অন্ডালে ‘উন্নয়ন পর্ব’ কর্মসূচি: জনকল্যাণ প্রকল্পে নতুন গতি, সরাসরি পরিষেবা পেলেন বাসিন্দারা

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা পশ্চিমবঙ্গ জুড়ে ঘোষিত ‘উন্নয়ন পর্ব’ কর্মসূচির অংশ হিসেবে রামপ্রসাদপুর এলাকার…

5 days ago

হায়না উদ্ধার ঘিরে আতঙ্ক, জামুরিয়ার চুরুলিয়ায় চাঞ্চল্য

পশ্চিম বর্ধমানের আসানসোল মহকুমার জামুরিয়া থানার অন্তর্গত চুরুলিয়া এলাকায় হায়না উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…

7 days ago

Raniganj: কূড়েদানে মিলল বিপুল ভোটার কার্ড, ভোটের আগে আসানসোলে চাঞ্চল্য

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা ভোটের আবহের মধ্যেই আসানসোলের রানীগঞ্জ বিধানসভার অন্তর্গত কুমোর বাজারের চিনকুটি…

7 days ago