Paschim Bardhaman

নিঘায় জলজট সমস্যা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক, অবৈধ দখল ও বেআইনি জল সংযোগ নিয়ে কড়া বার্তা

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

পশ্চিম বর্ধমান জেলার প্রশাসনিক মহলে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হল নিঘা এলাকায় জাতীয় সড়কে জল জমে থাকার সমস্যা নিয়ে। সোমবার এডিএম (জি)-এর চেম্বারে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা প্রশাসন ও বিভিন্ন দফতরের শীর্ষ আধিকারিকরা।


বৈঠকে উপস্থিত ছিলেন ডেপুটি কমিশনার ট্রাফিক, এসডিও আসানসোল, আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন-এর সচিব, ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড (ইসিএল), ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া (এনএইচএআই) এবং পুলিশ আধিকারিকরা।
প্রশাসন সূত্রে জানা গেছে, আসানসোল শহরের নিঘা এলাকায় দীর্ঘদিন ধরে রাস্তার উপর জল জমে থাকার সমস্যা প্রকট হয়ে উঠেছে। ড্রেনেজ ব্যবস্থার বেহাল অবস্থার কারণে ড্রেনের জল রাস্তার উপর দিয়ে বইছে, যার ফলে যান চলাচলে ব্যাপক সমস্যা তৈরি হচ্ছে এবং দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে।
বৈঠকে আরও উঠে আসে, এলাকায় একাধিক জায়গায় অবৈধ দখল রয়েছে। পাশাপাশি বেআইনি ভাবে নেওয়া জলের সংযোগ ব্যবসায়িক কাজে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসব কারণে ড্রেনেজ ব্যবস্থার উপর অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে এবং জল নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে বলে প্রশাসনিক আধিকারিকরা মত প্রকাশ করেন।
সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট দফতরগুলিকে দ্রুত যৌথভাবে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। অবৈধ দখল ও বেআইনি জল সংযোগের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে বলেও ইঙ্গিত মিলেছে বৈঠক থেকে।
এদিকে স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে এই সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানিয়ে আসছেন। প্রশাসনের এই বৈঠকের পর সমস্যা সমাধানে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলে আশাবাদী এলাকাবাসী।

News Editor

Recent Posts

পালাবদলের পর উন্নয়নের পথে গতি? অরেঞ্জ লাইনে বেলেঘাটা–আইটি সেন্টার অংশে প্রথম ট্রায়াল রান, কলকাতা মেট্রোয় নতুন মাইলফলক

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা কলকাতার মেট্রো সম্প্রসারণে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কবি সুভাষ–জয় হিন্দ…

2 weeks ago

বীরভূমে ৫০৮ কোটি টাকার রাস্তা প্রকল্প, বদলাবে দুই জাতীয় সড়কের চেহারা! কোন কোন এলাকার উপর দিয়ে যাবে নতুন কাজ?

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা বীরভূমের সড়ক যোগাযোগ ব্যবস্থায় বড়সড় বদলের পথে কেন্দ্র। জেলার দুই…

3 weeks ago

“গান্ধী জয়ন্তীতে মাংস-মাটন বন্ধ! দোকান থেকে হোটেল—২ অক্টোবর কোথায় কী নিষেধাজ্ঞা?”

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা ২ অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী। অহিংসার বার্তা স্মরণ করে এই…

3 weeks ago

बर्नपुर IISCO यूनियन चुनाव में BMS का दबदबा, भगवा गुलाल और बैंड-बाजे के साथ जश्न; 2189 वोट मिले, INTUC दूसरे स्थान पर

बंगलार जागरण डॉट कॉम संवाददाता आसनसोल- बर्नपुर के IISCO स्टील प्लांट में यूनियन की सदस्यता…

4 weeks ago

ইস্কোয় ইউনিয়ন ভোটে বড় ব্যবধানে বিএমএস, ২১৮৯ ভোট; দ্বিতীয় আইএনটিইউসি, উল্লাস

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল :- বার্ণপুরের ইস্কো স্টিল প্ল্যান্টে ইউনিয়নের সদস্যপদ যাচাইয়ের জন্য…

4 weeks ago

তৃতীয় লিঙ্গের দিদিদের হাতেই গণেশ পুজোর শুভ সূচনা, ধাদকায় ৩৬ বছরের ঐতিহ্যে সম্প্রীতির বার্তা

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা তৃতীয় লিঙ্গের দিদিদের হাত ধরে শুভ সূচনা হল গণেশ পুজোর।…

1 month ago