Paschim Bardhaman

আসানসোলের চাপুই গ্রামে ধুলোর দাপটে বিক্ষোভ ও চড়ম বচসা, ভোটের আগে অস্বস্তিতে তৃণমূল—“আমরাই দল করেছি”,প দাবি ক্ষুব্ধ কর্মীদের

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

নতুন সিমেন্টের ঢালাই রাস্তা তৈরির পর থেকেই ধুলোর দাপটে অতিষ্ঠ হয়ে উঠেছেন গ্রামবাসীরা। এই পরিস্থিতির প্রতিবাদে পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়া বিধানসভার অন্তর্গত রতিবাতি পঞ্চায়েতের চাপুই গ্রামে বিক্ষোভে সামিল হন স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ালে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং পঞ্চায়েতের প্রতিনিধিরা।


গ্রামবাসীদের অভিযোগ, ঢালাই রাস্তা তৈরি হলেও সেই রাস্তা থেকে অস্বাভাবিক পরিমাণে ধুলো উড়ছে। এর ফলে এলাকায় বসবাস কার্যত দুর্বিষহ হয়ে উঠেছে। শিশু থেকে বৃদ্ধ—অনেকেই শ্বাসকষ্টে ভুগছেন বলে দাবি স্থানীয়দের। ধুলোর কারণে বাড়িঘর, খাবার এবং দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও অভিযোগ।
বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পঞ্চায়েত প্রধান দেবিকা চট্টোপাধ্যায় সহ অন্যান্য সদস্যরা। এসময় গ্রামবাসীদের সঙ্গে তাঁদের তীব্র বচসা বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিমচা ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সুলতানা নাসরিন ঘটনাস্থলে এসে উভয় পক্ষকে সরিয়ে দেন। তিনি গ্রামবাসীদের উদ্দেশ্যে জানান, কোনও অভিযোগ থাকলে পঞ্চায়েত বা জেলা পরিষদের কাছে লিখিতভাবে জানাতে হবে, যাতে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়। পঞ্চায়েত প্রধান দেবিকা চট্টোপাধ্যায়ও একই আশ্বাস দেন।
তবে এই বিক্ষোভ ঘিরে রাজনৈতিক অস্বস্তিও তৈরি হয়েছে। সামনেই বিধানসভা নির্বাচন, তার আগে এই ক্ষোভ প্রকাশ্যে আসায় চাপে পড়েছে শাসকদল তৃণমূল কংগ্রেসের বিক্ষোভকারীদের একাংশের দাবি, তাঁরা দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় এর নেতৃত্বে আন্দোলন করেছেন এবং একসময় বামফ্রন্টকে রাজ্য থেকে সরানোর লড়াইয়েও সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন।
তাঁদের অভিযোগ, এতদিন দল করার পরও আজ তাঁদের সমস্যার সমাধান হচ্ছে না। যদিও পঞ্চায়েত প্রধান এই ঘটনায় বিজেপি বা সিপিএমকে টানতে চাননি, তবুও স্থানীয় স্তরে এই ক্ষোভ শাসকদলের অন্দরেই অস্বস্তি বাড়িয়েছে বলে রাজনৈতিক মহলের একাংশের মত।
গ্রামবাসীদের হুঁশিয়ারি, দ্রুত ধুলো নিয়ন্ত্রণে ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও বড় আন্দোলনে নামবেন তাঁরা।।

News Editor

Recent Posts

আসানসোলে ২ লক্ষ টাকা তোলাবাজি ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে খুনের হুমকি, নিউটাউন থেকে অভিযুক্ত মিন্টু গ্রেফতার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা বালি ও পাথরের ব্যবসায় একচেটিয়া আধিপত্য কায়েম করতে ২ লক্ষ…

14 hours ago

আসানসোলের বুকে নতুন আবাসন প্রকল্প ‘এমারেল্ড হাইটস’, শহরে প্রথম ৫ বিএইচকে ফ্ল্যাট, উদ্ভোদন রবিবার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোলের অন্যতম গুরুত্বপূর্ণ ও হৃদয়স্থল হিসেবে পরিচিত ভগৎ সিং মোড়ে…

1 week ago

জামুড়িয়ায় পুলিশের অভিযানে উদ্ধার রুপো-সোনার গয়না, পুলিশের চোখে ধুলো দিয়ে পালাল অভিযুক্ত

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা নির্দিষ্ট সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ রুপো…

2 weeks ago

প্রেমপাল সিংয়ের ডেরায় ফের আগ্নেয়াস্ত্র! ৪টি বন্দুক ও ৭ রাউন্ড কার্তুজ উদ্ধার, ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল: তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক হরেরাম সিংহের ছেলে প্রেমপাল সিংয়ের…

2 weeks ago

এক লক্ষ টাকায় শিশুপুত্র কেনার অভিযোগ! আসানসোলে দম্পতি-সহ গ্রেফতার ৩

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা এক লক্ষ টাকা দিয়ে দুই মাসের শিশুপুত্রকে কেনার অভিযোগকে কেন্দ্র…

2 weeks ago

থানায় পুলিশের সঙ্গে বচসার পর বিজেপিতে বড় সাংগঠনিক পদক্ষেপ, ভেঙে দেওয়া হল রানীগঞ্জের মণ্ডল-১ কমিটি

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা থানায় বিক্ষোভ চলাকালীন পুলিশ আধিকারিকদের সঙ্গে বচসা ও বিজেপি নেতাদের…

3 weeks ago