বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা
পশ্চিমবঙ্গ জুড়ে ঘোষিত ‘উন্নয়ন পর্ব’ কর্মসূচির অংশ হিসেবে রামপ্রসাদপুর এলাকার খালাসি পাড়ায় অনুষ্ঠিত হল এক বিশেষ উন্নয়ন শিবির। অন্ডাল ব্লকের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে গত এক বছরে রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের অগ্রগতি তুলে ধরা হয় এবং নতুন সুবিধাভোগীদের হাতে শংসাপত্র প্রদান করা হয়।
এই শিবিরে লক্ষ্মী ভাণ্ডার, স্বাস্থ্য সাথী ও কৃষক বন্ধু সহ একাধিক প্রকল্পের সুবিধা সরাসরি সাধারণ মানুষের হাতে পৌঁছে দেওয়া হয়। পাশাপাশি শিক্ষা, নারী ক্ষমতায়ন ও গ্রামীণ পরিকাঠামো উন্নয়নের বিভিন্ন পরিকল্পনাও তুলে ধরা হয়। ছাত্রছাত্রীদের জন্য ছাত্র ক্রেডিট কার্ডের সুবিধা সম্প্রসারণ, স্বনির্ভর গোষ্ঠীগুলির জন্য ঋণ ও প্রশিক্ষণ এবং গ্রামীণ সড়ক উন্নয়নের ওপর বিশেষ জোর দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্ডাল ব্লক তৃণমূল সভা সভাপতি কালু বরণ মণ্ডল, রামপ্রসাদপুরের প্রধান কৃষ্ণ মণ্ডল, উদয় মণ্ডল, জোনাল সভাপতি তনু দত্ত, কাঞ্চন মিত্র, পঞ্চায়েত সদস্য পূর্ণিমা দাস, অমিত দাস, বান্টি দাস, শিক্ষক মুনির শামি, বিজয় যাদব সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
আয়োজকদের দাবি, ‘উন্নয়ন পর্ব’-এর মাধ্যমে সরকার ও সাধারণ মানুষের মধ্যে যোগাযোগ আরও মজবুত হবে এবং উন্নয়নের সুফল সমাজের শেষ প্রান্তে থাকা মানুষের কাছেও পৌঁছে যাবে।
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা হোলির রঙের আনন্দ মুহূর্তে পরিণত হলো শোকে। পুকুরে স্নান করতে…
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল ও দুর্গাপুর–এ আসানসোল দুর্গাপুর পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে পুলিশ…
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা না হলেও, তার আগেই পশ্চিম বর্ধমান…
পশ্চিম বর্ধমানের আসানসোল মহকুমার জামুরিয়া থানার অন্তর্গত চুরুলিয়া এলাকায় হায়না উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা ভোটের আবহের মধ্যেই আসানসোলের রানীগঞ্জ বিধানসভার অন্তর্গত কুমোর বাজারের চিনকুটি…
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা হারিয়ে যাওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেওয়ার অভিযানে…