Paschim Bardhaman

চলন্ত গাড়িতে হঠাৎ ভয়াবহ আগুন, অণ্ডালে অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

অণ্ডাল এলাকায় হঠাৎ চলন্ত চার চাকা গাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়াল। অল্পের জন্য বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেলেন গাড়ির চালক।


ঘটনাটি ঘটেছে অণ্ডালের চঞ্চনির শ্যাম সুন্দরপুর নাকা চেকিং পয়েন্টের সামনে। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি চার চাকা গাড়ি শ্যাম সুন্দরপুর নাকা চেকিংয়ের কাছাকাছি পৌঁছতেই হঠাৎ ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোতে শুরু করে। মুহূর্তের মধ্যেই গাড়িটিতে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। চলন্ত গাড়িতে আগুন লাগার ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
নাকা চেকিংয়ে ডিউটিরত পুলিশ কর্মী ও স্থানীয় বাসিন্দারা দ্রুত তৎপর হয়ে ওঠেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় উখড়া ফাঁড়ি ও লাউদোহা থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ দ্রুত এলাকাটি ঘিরে ফেলে এবং বড় কোনো দুর্ঘটনা এড়াতে রাস্তার যান চলাচল নিয়ন্ত্রণ করতে শুরু করে।
প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটি বা শর্ট সার্কিটের কারণেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। দমকলের ইঞ্জিন পৌঁছানোর আগেই পুলিশ ও স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। তবে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং গাড়িটি প্রায় সম্পূর্ণভাবে পুড়ে যায়।
ঘটনাস্থলের কাছেই একটি ম্যারেজ হল রয়েছে, যেখানে সেই সময় বিয়ের অনুষ্ঠান চলছিল। ফলে আশপাশে উপস্থিত মানুষদের মধ্যেও আতঙ্কের পরিবেশ তৈরি হয়। এই ঘটনার জেরে কিছু সময়ের জন্য ওই রাস্তায় যানজটের সৃষ্টি হয়।
গাড়ির চালক পরশুরাম জেসওয়ারা জানান, তিনি পাঁচগাছিয়া থেকে ভোজ খেয়ে নিজের ডিউটি যোগ দিতে ঝাঁজরা এমআইসি (MIC) এর দিকে যাচ্ছিলেন। পথে একটি পেট্রোল পাম্প পার হওয়ার পর তিনি হঠাৎ গাড়ির ভিতরে একটি অস্বাভাবিক গন্ধ পান। সন্দেহ হওয়ায় তিনি দ্রুত গাড়িটি রাস্তার পাশে দাঁড় করান। গাড়ি থেকে নামতেই দেখতে পান ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই বাঁদিকের টায়ারের উপর থেকে আগুনের শিখা দেখা যায়।
তিনি প্রথমে নিজের কাছে থাকা জলের বোতল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু তাতে কোনো ফল হয়নি। পরে ঘটনাস্থলে উপস্থিত সিভিক ভলেন্টিয়াররা ধুলো-বালি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে ততক্ষণে আগুন ভয়াবহ আকার ধারণ করে এবং গাড়িটি প্রায় ভস্মীভূত হয়ে যায়।
এই ঘটনায় কেউ আহত না হওয়ায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

News Editor

Recent Posts

‘ওম গন্ধম পুষ্পম… সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ’ মন্ত্রে সরকারি অনুষ্ঠান, দুর্গাপুরে তীব্র বিতর্ক

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে একটি সরকারি অনুষ্ঠানকে ঘিরে শুরু হয়েছে…

6 hours ago

১৪ মার্চের জাতীয় লোক আদালত স্থগিত, পশ্চিমবঙ্গের সব জেলায় জারি নির্দেশ

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা ১৪ মার্চ ২০২৬ তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল প্রথম জাতীয়…

2 days ago

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে পাণ্ডবেশ্বরে ইরানি সম্প্রদায়ের শোক মিছিল

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে শোকের ছায়া নেমে…

3 days ago

স্বরূপনগরে পরিবর্তন যাত্রার সভায় যুব ভাতা নিয়ে বিতর্কিত মন্তব্য বিজেপি বিধায়ক অসীম সরকারের

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা উত্তর ২৪ পরগনার স্বরূপনগরে বিজেপির পরিবর্তন যাত্রার সভায় বক্তব্য রাখতে…

4 days ago

হোলির আনন্দে মর্মান্তিক পরিণতি: পুকুরে স্নান করতে নেমে দুই যুবকের মৃত্যু দুর্গাপুরে

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা হোলির রঙের আনন্দ মুহূর্তে পরিণত হলো শোকে। পুকুরে স্নান করতে…

6 days ago

আবিরে রঙিন সৌভ্রাতৃত্ব — পুলিশ কর্মীদের মিলনমেলায় জমজমাট হোলি উদযাপন

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল ও দুর্গাপুর–এ আসানসোল দুর্গাপুর পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে পুলিশ…

6 days ago