Asansol

বকেয়া বিলের দাবিতে আসানসোল পৌরনিগমে ঠিকাদারদের বিক্ষোভ, মেয়রকে আল্টিমেটাম

বিভিন্ন ওয়ার্ডে উন্নয়নমূলক কাজ সম্পন্ন করেও দীর্ঘদিন ধরে বকেয়া অর্থ না পাওয়ার অভিযোগে মঙ্গলবার আসানসোল পৌরনিগমে বিক্ষোভ দেখালেন একাধিক ঠিকাদার। ঠিকাদারদের দাবি, পৌরনিগমের নির্দেশে রাস্তা, নিকাশি ও অন্যান্য পরিকাঠামোগত কাজ সম্পন্ন করা হলেও এখনও পর্যন্ত তাঁদের প্রাপ্য টাকা মেটানো হয়নি।

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

এদিন ঠিকাদারদের একটি প্রতিনিধি দল মেয়র Bidhan Upadhyay-এর সঙ্গে দেখা করে নিজেদের দাবি তুলে ধরেন। তাঁরা দ্রুত বকেয়া বিল মিটিয়ে দেওয়ার দাবি জানান এবং বিষয়টির দ্রুত সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

ঠিকাদারদের অভিযোগ, দীর্ঘদিন টাকা আটকে থাকায় তাঁরা আর্থিক সমস্যার মুখে পড়েছেন। শ্রমিকদের মজুরি ও অন্যান্য খরচ মেটানোও কঠিন হয়ে উঠছে। আগামী কয়েকদিনের মধ্যে বকেয়া অর্থ প্রদান না করা হলে আন্দোলনের পথে নামার সিদ্ধান্ত নিতে পারেন ঠিকাদাররা বলে জানা গেছে। বিষয়টি নিয়ে পৌর কর্তৃপক্ষের পদক্ষেপের দিকে এখন নজর সকলের।

News Editor

Recent Posts

আসানসোলে ২ লক্ষ টাকা তোলাবাজি ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে খুনের হুমকি, নিউটাউন থেকে অভিযুক্ত মিন্টু গ্রেফতার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা বালি ও পাথরের ব্যবসায় একচেটিয়া আধিপত্য কায়েম করতে ২ লক্ষ…

12 hours ago

আসানসোলের বুকে নতুন আবাসন প্রকল্প ‘এমারেল্ড হাইটস’, শহরে প্রথম ৫ বিএইচকে ফ্ল্যাট, উদ্ভোদন রবিবার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোলের অন্যতম গুরুত্বপূর্ণ ও হৃদয়স্থল হিসেবে পরিচিত ভগৎ সিং মোড়ে…

1 week ago

জামুড়িয়ায় পুলিশের অভিযানে উদ্ধার রুপো-সোনার গয়না, পুলিশের চোখে ধুলো দিয়ে পালাল অভিযুক্ত

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা নির্দিষ্ট সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ রুপো…

2 weeks ago

প্রেমপাল সিংয়ের ডেরায় ফের আগ্নেয়াস্ত্র! ৪টি বন্দুক ও ৭ রাউন্ড কার্তুজ উদ্ধার, ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল: তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক হরেরাম সিংহের ছেলে প্রেমপাল সিংয়ের…

2 weeks ago

এক লক্ষ টাকায় শিশুপুত্র কেনার অভিযোগ! আসানসোলে দম্পতি-সহ গ্রেফতার ৩

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা এক লক্ষ টাকা দিয়ে দুই মাসের শিশুপুত্রকে কেনার অভিযোগকে কেন্দ্র…

2 weeks ago

থানায় পুলিশের সঙ্গে বচসার পর বিজেপিতে বড় সাংগঠনিক পদক্ষেপ, ভেঙে দেওয়া হল রানীগঞ্জের মণ্ডল-১ কমিটি

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা থানায় বিক্ষোভ চলাকালীন পুলিশ আধিকারিকদের সঙ্গে বচসা ও বিজেপি নেতাদের…

3 weeks ago