বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা বীরভূমপুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনার পর কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর স্পষ্ট বার্তা, পুলিশকে কেউ গুলি করলে পুলিশ আর পাল্টা মিষ্টি বিতরণ করবে না। আত্মরক্ষায় পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ করার ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। বাংলায় কোনও গুন্ডা, অপরাধী কিংবা ধর্ষকের জায়গা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। এমন অপরাধীদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর কটাক্ষ, যত তাড়াতাড়ি সম্ভব তারা যেন বাংলাদেশে পালিয়ে যায়। তাঁর এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। Share Post WhatsApp Email Print Messenger Post navigation বীরভূমে ৫০৮ কোটি টাকার রাস্তা প্রকল্প, বদলাবে দুই জাতীয় সড়কের চেহারা! কোন কোন এলাকার উপর দিয়ে যাবে নতুন কাজ?