Paschim Bardhaman

Rupnaraynpur : টোল প্লাজায় ট্রেলারের ধাক্কা, ক্ষতিগ্রস্ত টোল প্লাজার বুথ।

বাঙ্গলার জাগরন ডট কম সংবাদদাতা

রবিবার আসানসোলের রূপনারায়ণপুর জামতারা সড়কের উপরে জেলা পরিষদের টোল প্লাজার বুথে ট্রালারের ধাক্কা। যে রাস্তাটা ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের সীমান্ত মিলিত হয়েছে। সৌর আলোর খুঁটি বোঝাই একটি ট্রেলার পশ্চিম বর্ধমান জেলা পরিষদের টোল প্লাজার কাছে পৌঁছে ছিল। সরু রাস্তায় চলতে গিয়ে ট্রেলারটি হঠাৎ ভারসাম্য হারায়।প্রথমে এটি একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খায়,তারপর তা গিয়ে টোল ট্যাক্স বুথে ধাক্কা মারে।এই ধাক্কায় টোল বুথটি পুরোপুরি উপড়ে যায়, যার ফলে বুথ ভেঙ্গে যায়।

যদিওবা এই ঘটনায় টোল বুথে কর্মরত কর্মীরা অল্পের জন্য প্রাণে রক্ষা পান। কারও আহত হওয়ারও খবর পাওয়া যায়নি। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রেলারটিকে আটক করে। দুর্ঘটনার জেরে রাস্তায় কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয়, তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যানবাহন চলাচল স্বাভাবিক করে।।

News Editor

Recent Posts

হোলির আনন্দে মর্মান্তিক পরিণতি: পুকুরে স্নান করতে নেমে দুই যুবকের মৃত্যু দুর্গাপুরে

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা হোলির রঙের আনন্দ মুহূর্তে পরিণত হলো শোকে। পুকুরে স্নান করতে…

11 hours ago

আবিরে রঙিন সৌভ্রাতৃত্ব — পুলিশ কর্মীদের মিলনমেলায় জমজমাট হোলি উদযাপন

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল ও দুর্গাপুর–এ আসানসোল দুর্গাপুর পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে পুলিশ…

14 hours ago

ভোট ঘোষণার আগেই পশ্চিম বর্ধমানে কেন্দ্রীয় বাহিনী, শুরু হবে রুট মার্চে নজরদারি

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা না হলেও, তার আগেই পশ্চিম বর্ধমান…

5 days ago

অন্ডালে ‘উন্নয়ন পর্ব’ কর্মসূচি: জনকল্যাণ প্রকল্পে নতুন গতি, সরাসরি পরিষেবা পেলেন বাসিন্দারা

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা পশ্চিমবঙ্গ জুড়ে ঘোষিত ‘উন্নয়ন পর্ব’ কর্মসূচির অংশ হিসেবে রামপ্রসাদপুর এলাকার…

6 days ago

হায়না উদ্ধার ঘিরে আতঙ্ক, জামুরিয়ার চুরুলিয়ায় চাঞ্চল্য

পশ্চিম বর্ধমানের আসানসোল মহকুমার জামুরিয়া থানার অন্তর্গত চুরুলিয়া এলাকায় হায়না উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…

7 days ago

Raniganj: কূড়েদানে মিলল বিপুল ভোটার কার্ড, ভোটের আগে আসানসোলে চাঞ্চল্য

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা ভোটের আবহের মধ্যেই আসানসোলের রানীগঞ্জ বিধানসভার অন্তর্গত কুমোর বাজারের চিনকুটি…

7 days ago