Paschim Bardhaman

অগ্নিমিত্রা পাল হরিনাম সংকৃতনে আসায় জলের ট্যাংকার বন্ধ করে দিল তৃণমূলের কাউন্সিলার, এই অভিযোগে বিজেপির পথ অবরোধ

হরিনাম সংকীর্তন অনুষ্ঠানের আমন্ত্রণে এসেছিলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল।এরপর ওই এলাকায় পানীয় জলের ট্যাঙ্কার বন্ধ করে দিলেন তৃণমূল কাউন্সিলর।এই অভিযোগ তুলে আসানসোলের চিত্রা মোড়ে বিবেকানন্দ সরনীতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল বিজেপি।

জানা গিয়েছে আসানসোল পৌরনিগমের 56 নম্বর ওয়ার্ডের রাধানগর লাইন পার রুইদাস পাড়ায় দিন কয়েক আগে হরিনাম সংকীর্তনের অনুষ্ঠান ছিল।সেই অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়ে আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল এসেছিলেন।অগ্নিমিত্রা পাল অনুষ্ঠানে এসেছিলেন তারজন্য ওই এলাকায় পানীয় জলের ট্যাঙ্কার সরবরাহ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শ্রাবণী বিশ্বাসের বিরুদ্ধে।আয়োজকের দাবি হরিনাম সংকীর্তনের অনুষ্ঠানে বিজেপি বিধায়ক থেকে শুরু করে স্থানীয় তৃণমূল কাউন্সিলর সহ সকলকেই আমন্ত্রণ করা হয়েছিল।কিন্ত বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল অনুষ্ঠানে এসেছিলেন বলেই এলাকার পানীয় জলের ট্যাঙ্কার সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে।এরফলে চরম সমস্যায় পড়ছেন এলাকার মানুষ।তারই প্রতিবাদে সোমবার চিত্রা মোড়ে পথ অবরোধ করে বিজেপি বিক্ষোভ দেখায়।যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর শ্রাবণী বিশ্বাস।তার দাবি জলের ট্যাঙ্কার খারাপ ছিল তাই গত কয়েকদিন পানীয় জলের ট্যাঙ্কার সরবরাহ বন্ধ ছিল তবে একটা ট্যাংক করে জল সরবারাহ করা হয়। সোমবার থেকে ওই এলাকায় পানীয় জলের ট্যাঙ্কার পুনরায় পাঠানো হয়েছে। এদিন পানীয় জলের ট্যাঙ্কারের চালক জানান গাড়িতে সমস্যার কারণে ট্যাঙ্কার বন্ধ ছিল।আজ থেকে জল দেওয়া শুরু হয়েছে। মেয়র বিধান উপাধ্যায় জানান জল দেওয়ার জন্যই আমরা বসে আছি। কোথাও জল বা জলের ট্যাংকার ইন্টেন্সেলি বন্ধ করা হয়নি।

News Editor

Recent Posts

হোলির আনন্দে মর্মান্তিক পরিণতি: পুকুরে স্নান করতে নেমে দুই যুবকের মৃত্যু দুর্গাপুরে

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা হোলির রঙের আনন্দ মুহূর্তে পরিণত হলো শোকে। পুকুরে স্নান করতে…

8 hours ago

আবিরে রঙিন সৌভ্রাতৃত্ব — পুলিশ কর্মীদের মিলনমেলায় জমজমাট হোলি উদযাপন

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল ও দুর্গাপুর–এ আসানসোল দুর্গাপুর পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে পুলিশ…

10 hours ago

ভোট ঘোষণার আগেই পশ্চিম বর্ধমানে কেন্দ্রীয় বাহিনী, শুরু হবে রুট মার্চে নজরদারি

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা না হলেও, তার আগেই পশ্চিম বর্ধমান…

4 days ago

অন্ডালে ‘উন্নয়ন পর্ব’ কর্মসূচি: জনকল্যাণ প্রকল্পে নতুন গতি, সরাসরি পরিষেবা পেলেন বাসিন্দারা

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা পশ্চিমবঙ্গ জুড়ে ঘোষিত ‘উন্নয়ন পর্ব’ কর্মসূচির অংশ হিসেবে রামপ্রসাদপুর এলাকার…

5 days ago

হায়না উদ্ধার ঘিরে আতঙ্ক, জামুরিয়ার চুরুলিয়ায় চাঞ্চল্য

পশ্চিম বর্ধমানের আসানসোল মহকুমার জামুরিয়া থানার অন্তর্গত চুরুলিয়া এলাকায় হায়না উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…

7 days ago

Raniganj: কূড়েদানে মিলল বিপুল ভোটার কার্ড, ভোটের আগে আসানসোলে চাঞ্চল্য

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা ভোটের আবহের মধ্যেই আসানসোলের রানীগঞ্জ বিধানসভার অন্তর্গত কুমোর বাজারের চিনকুটি…

7 days ago