Paschim Bardhaman

ওয়াকফ আইন বাতিলের দাবিতে অবস্থান বিক্ষোভ ও সমাবেশ, সামিল হলো আসানসোলের মুসলিম সমুদায় সহ অন্যান্য ধর্মের মানুষ

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা


আসানসোল : বৃহস্পতিবার আসানসোল হটন রোড মোরের সিটি বাস স্টান্ডের সামনে হয় এই সভা। বিহার থেকেও এসেছেন বক্তারা। এছাড়া আসানসোলের বিভিন্ন মসজিদের ইমাম সাহেবরা এসে বক্তব্য রেখেছেন।।


এখানে কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনার নিন্দা করেন এবং নীরবতা পালন করেন ও শোক প্রকাশ করেন সকলে।
বক্তারা বলেন ওয়াকফ আইনটা মুসলিম পার্সোনাল ল এর বিরুদ্ধে। এই আইন দ্বারা ওয়াকফ এর সম্পত্তির অধিগ্রহণ করার এক চক্রান্ত করা হয়েছে। তাদের বক্তব্য ওয়াকফ এর সম্পত্তি আল্লার অর্থাৎ দেবত্তর সম্পত্তি হয়ে যায়, সেই জমি কেনা বেচা হয়না। কেন্দ্র সরকার এই জমি গুলো অধিগ্রহণ করার যে চেষ্টা করছে তার বিরুদ্ধে দেশ ব্যাপী আন্দোলন চালিয়ে যাবে তাহাফুজ ওয়াকফ কমিটির সদস্যরা। তাদের অভিযোগ মসজিদ, মাদ্রাসা, কবরস্থান বা বহু পুরানো কোন সম্পত্তির কাগজ যদি না থাকে, তাহলে সরকার সেই জমি অধিগ্রহণ করার চেষ্টা করছে।
আইনজীবী শেখর কুন্ডু বলেন এই আইনটা মুসলিম পার্সোনাল ল এর অধীনে আছে। কিন্তু কেন্দ্র সরকার এই আইন করে ওয়াকফ কমিটি তে হিন্দু সদস্যদের অন্তর্ভুক্ত করে কমিটি গঠন করার চেষ্টা করছে, যার বিরুদ্ধে এই আন্দোলন।
ইমাম মুফতি জুবের কাশমি তার বক্তব্যতে বলেন, ধারাবাহিক ভাবে সংবিধানকে বদলের এক চক্রান্ত করছে কেন্দ্র সরকার। যা দিয়ে শুধু মুসলিম নয় অন্য সম্প্রদায়ের মানুষজনও সমস্যায় পড়বে। সেই জন্য আমরা সব ধর্মের মানুষের জন্য সংবিধান বাঁচানোর এই লড়াই চালিয়ে যাব।।

News Editor

Recent Posts

হোলির আনন্দে মর্মান্তিক পরিণতি: পুকুরে স্নান করতে নেমে দুই যুবকের মৃত্যু দুর্গাপুরে

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা হোলির রঙের আনন্দ মুহূর্তে পরিণত হলো শোকে। পুকুরে স্নান করতে…

8 hours ago

আবিরে রঙিন সৌভ্রাতৃত্ব — পুলিশ কর্মীদের মিলনমেলায় জমজমাট হোলি উদযাপন

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল ও দুর্গাপুর–এ আসানসোল দুর্গাপুর পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে পুলিশ…

10 hours ago

ভোট ঘোষণার আগেই পশ্চিম বর্ধমানে কেন্দ্রীয় বাহিনী, শুরু হবে রুট মার্চে নজরদারি

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা না হলেও, তার আগেই পশ্চিম বর্ধমান…

4 days ago

অন্ডালে ‘উন্নয়ন পর্ব’ কর্মসূচি: জনকল্যাণ প্রকল্পে নতুন গতি, সরাসরি পরিষেবা পেলেন বাসিন্দারা

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা পশ্চিমবঙ্গ জুড়ে ঘোষিত ‘উন্নয়ন পর্ব’ কর্মসূচির অংশ হিসেবে রামপ্রসাদপুর এলাকার…

5 days ago

হায়না উদ্ধার ঘিরে আতঙ্ক, জামুরিয়ার চুরুলিয়ায় চাঞ্চল্য

পশ্চিম বর্ধমানের আসানসোল মহকুমার জামুরিয়া থানার অন্তর্গত চুরুলিয়া এলাকায় হায়না উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…

7 days ago

Raniganj: কূড়েদানে মিলল বিপুল ভোটার কার্ড, ভোটের আগে আসানসোলে চাঞ্চল্য

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা ভোটের আবহের মধ্যেই আসানসোলের রানীগঞ্জ বিধানসভার অন্তর্গত কুমোর বাজারের চিনকুটি…

7 days ago