Paschim Bardhaman

পুলিশের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন ।

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

দুর্গাপুর ফরিদপুর (লাউদোহা) থানার উদ্যোগে আয়োজিত হলো রক্তদান শিবির । বুধবার শিবিরটি আয়োজিত হয় সরপি ইকো পার্ক সংলগ্ন সরকারি কমিউনিটি অনুষ্ঠান হলে।

উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি (ইস্ট) অভিষেক গুপ্তা, এসিপি (অন্ডাল) পিন্টু সাহা, বিডিও অর্ঘ্য মুখোপাধ্যায়, পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ অন্যরা । স্বেচ্ছায় রক্তদান করেন পুলিশ আধিকারিক, পুলিশ কর্মী, সিভিক ভলেন্টিয়ার্সরা । শিবির থেকে সংগৃহীত হয় ৫৯ ইউনিট রক্ত । সংগৃহীত রক্ত দান করা হয় দুর্গাপুর মহাকুমা হাসপাতালের ব্লাড ব্যাংকে । দুর্গাপুর ফরিদপুর থানার ওসি বিজয় দলপতি বলেন গ্রীষ্মকালে ব্লাড ব্যাংক গুলিতে রক্ত সংকট তৈরি হয় । রক্ত না পেলে সমস্যায় পড়ে মুমূর্ষ রোগী ও থ্যালাসেমিয়া আক্রান্তরা । সে কথা মাথায় রেখে এদিন রক্তদান শিবির আয়োজন করা হয়েছিল বলে জানান তিনি ।

News Editor

Recent Posts

হোলির আনন্দে মর্মান্তিক পরিণতি: পুকুরে স্নান করতে নেমে দুই যুবকের মৃত্যু দুর্গাপুরে

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা হোলির রঙের আনন্দ মুহূর্তে পরিণত হলো শোকে। পুকুরে স্নান করতে…

2 days ago

আবিরে রঙিন সৌভ্রাতৃত্ব — পুলিশ কর্মীদের মিলনমেলায় জমজমাট হোলি উদযাপন

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল ও দুর্গাপুর–এ আসানসোল দুর্গাপুর পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে পুলিশ…

2 days ago

ভোট ঘোষণার আগেই পশ্চিম বর্ধমানে কেন্দ্রীয় বাহিনী, শুরু হবে রুট মার্চে নজরদারি

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা না হলেও, তার আগেই পশ্চিম বর্ধমান…

6 days ago

অন্ডালে ‘উন্নয়ন পর্ব’ কর্মসূচি: জনকল্যাণ প্রকল্পে নতুন গতি, সরাসরি পরিষেবা পেলেন বাসিন্দারা

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা পশ্চিমবঙ্গ জুড়ে ঘোষিত ‘উন্নয়ন পর্ব’ কর্মসূচির অংশ হিসেবে রামপ্রসাদপুর এলাকার…

1 week ago

হায়না উদ্ধার ঘিরে আতঙ্ক, জামুরিয়ার চুরুলিয়ায় চাঞ্চল্য

পশ্চিম বর্ধমানের আসানসোল মহকুমার জামুরিয়া থানার অন্তর্গত চুরুলিয়া এলাকায় হায়না উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…

1 week ago

Raniganj: কূড়েদানে মিলল বিপুল ভোটার কার্ড, ভোটের আগে আসানসোলে চাঞ্চল্য

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা ভোটের আবহের মধ্যেই আসানসোলের রানীগঞ্জ বিধানসভার অন্তর্গত কুমোর বাজারের চিনকুটি…

1 week ago