বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা1
জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশে বুথ লেভেল অফিসার (BLO) ও BLO সুপারভাইজারদের জন্য বার্ষিক ভাতায় বড়সড় বৃদ্ধি করা হয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিকদের পাঠানো এক চিঠিতে কমিশন জানিয়েছে, এবার থেকে BLO-রা বার্ষিক ১২,০০০ টাকা পাবেন। আগে যেখানে এই ভাতা ছিল প্রায় অর্ধেক, সেখানে এক লাফে তা প্রায় দ্বিগুণ করা হয়েছে।
তাছাড়া যারা সুপারভাইজারের দায়িত্ব সামলাবেন, সেই BLO-রা পাবেন বার্ষিক ১৮,০০০ টাকা ভাতা। শুধু তাই নয়, বিশেষ ভোটার তালিকা সংশোধন (SSR/SR) বা কমিশন নির্দেশিত অন্য কোনো বিশেষ কর্মসূচিতে (special drive) অংশ নিলে BLO-দের জন্য নির্ধারিত হয়েছে অতিরিক্ত বিশেষ ভাতা — ২,০০০ টাকা।
নির্বাচন কমিশনের এই চিঠিতে স্পষ্ট উল্লেখ আছে, এই নির্দেশ দ্রুত সংশ্লিষ্ট সকলের কাছে পৌঁছে দিতে হবে, যাতে নিয়ম মেনে কার্যকর করা যায়।
চিঠিটি স্বাক্ষর করেছেন কমিশনের সচিব পবন দেওয়ান।
নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় BLO-দের অবদান অনস্বীকার্য। তাই তাঁদের প্রতি এই আর্থিক স্বীকৃতি যে অনুপ্রেরণা জোগাবে, তাতে সন্দেহ নেই।
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা হোলির রঙের আনন্দ মুহূর্তে পরিণত হলো শোকে। পুকুরে স্নান করতে…
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল ও দুর্গাপুর–এ আসানসোল দুর্গাপুর পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে পুলিশ…
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা না হলেও, তার আগেই পশ্চিম বর্ধমান…
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা পশ্চিমবঙ্গ জুড়ে ঘোষিত ‘উন্নয়ন পর্ব’ কর্মসূচির অংশ হিসেবে রামপ্রসাদপুর এলাকার…
পশ্চিম বর্ধমানের আসানসোল মহকুমার জামুরিয়া থানার অন্তর্গত চুরুলিয়া এলাকায় হায়না উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা ভোটের আবহের মধ্যেই আসানসোলের রানীগঞ্জ বিধানসভার অন্তর্গত কুমোর বাজারের চিনকুটি…