Paschim Bardhaman

ছটের আগে সাধারণের দাবি — এই রবিবার চলুক শিয়ালদা ইন্টারসিটি! রেলের সিদ্ধান্তের অপেক্ষায় হাজারো যাত্রী

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

ছট পুজো মানেই ভিনরাজ্যে থাকা হাজারো মানুষের ঘরে ফেরার উৎসব। সেই আনন্দযাত্রায় এবার একটাই চিন্তা— ছটের আগের দিন অর্থাৎ রবিবার শিয়ালদা ইন্টারসিটি বন্ধ! নিয়ম অনুযায়ী রবিবার এই ট্রেনটি চলে না, কিন্তু আগামী রবিবার (ছটের আগের দিন 26.10.25) অগণিত মানুষ ফিরবেন ঘরে, পরিবারের সঙ্গে পবিত্র এই উৎসব পালন করতে।

ফলে সাধারণ মানুষের দাবি— “এই বিশেষ দিনে রেল যেন নিয়মের বাঁধন না মানে, একদিনের জন্য হলেও চালানো হোক শিয়ালদা ইন্টারসিটি!”
স্টেশন এলাকায় ইতিমধ্যেই দেখা যাচ্ছে অসংখ্য যাত্রীর ভিড় ও আবেদনপত্র। অনেকে বলছেন, “রেল আমাদের অনুভূতির কথা বুঝুক। ছটের সময় বাড়ি না ফিরতে পারলে উৎসবের আনন্দই ফিকে হয়ে যাবে।”

এ বিষয়ে আসানসোল রেল ডিভিশনের ডিআরএম বিনীতা শ্রীবাস্তব বলেন,

“চেষ্টা করে দেখা হচ্ছে। যাত্রীদের চাহিদা ও পরিস্থিতি বিবেচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”


এখন দেখার বিষয়— রেল কি মানুষের সেন্টিমেন্টের পাশে দাঁড়িয়ে একদিনের জন্য হলেও শিয়ালদা ইন্টারসিটি চালায়? নাকি নিয়মের খাতায়ই আটকে থাকে যাত্রীদের আশা।

News Editor

Recent Posts

হোলির আনন্দে মর্মান্তিক পরিণতি: পুকুরে স্নান করতে নেমে দুই যুবকের মৃত্যু দুর্গাপুরে

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা হোলির রঙের আনন্দ মুহূর্তে পরিণত হলো শোকে। পুকুরে স্নান করতে…

13 hours ago

আবিরে রঙিন সৌভ্রাতৃত্ব — পুলিশ কর্মীদের মিলনমেলায় জমজমাট হোলি উদযাপন

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল ও দুর্গাপুর–এ আসানসোল দুর্গাপুর পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে পুলিশ…

15 hours ago

ভোট ঘোষণার আগেই পশ্চিম বর্ধমানে কেন্দ্রীয় বাহিনী, শুরু হবে রুট মার্চে নজরদারি

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা না হলেও, তার আগেই পশ্চিম বর্ধমান…

5 days ago

অন্ডালে ‘উন্নয়ন পর্ব’ কর্মসূচি: জনকল্যাণ প্রকল্পে নতুন গতি, সরাসরি পরিষেবা পেলেন বাসিন্দারা

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা পশ্চিমবঙ্গ জুড়ে ঘোষিত ‘উন্নয়ন পর্ব’ কর্মসূচির অংশ হিসেবে রামপ্রসাদপুর এলাকার…

6 days ago

হায়না উদ্ধার ঘিরে আতঙ্ক, জামুরিয়ার চুরুলিয়ায় চাঞ্চল্য

পশ্চিম বর্ধমানের আসানসোল মহকুমার জামুরিয়া থানার অন্তর্গত চুরুলিয়া এলাকায় হায়না উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…

7 days ago

Raniganj: কূড়েদানে মিলল বিপুল ভোটার কার্ড, ভোটের আগে আসানসোলে চাঞ্চল্য

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা ভোটের আবহের মধ্যেই আসানসোলের রানীগঞ্জ বিধানসভার অন্তর্গত কুমোর বাজারের চিনকুটি…

1 week ago