Paschim Bardhaman

আসানসোলে গণনাপত্র বিতরণ ও সংগ্রহ পরিদর্শনে জেলা শাসক ও এসডিএম

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

আসানসোল: আসানসোল উত্তর ও আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চিতরা মোর এলাকা ও ধুরুপডাঙাল এলাকায় গণনাপত্র (Enumeration Form) বিতরণ ও সংগ্রহের অগ্রগতি খতিয়ে দেখতে আজ জেলা শাসক পন্নাম্বালম এস. এবং এসডিএম বিশ্বজিৎ ভট্টাচার্য পরিদর্শনে যান।


এদিন তাঁরা স্থানীয় বাসিন্দা ও বুথ লেভেল অফিসারদের (BLO) সঙ্গে কথা বলে গণনাকাজের অগ্রগতি ও সম্ভাব্য সমস্যাগুলি সম্পর্কে বিস্তারিতভাবে খোঁজ নেন। জেলার প্রশাসনিক কর্তারা প্রত্যেক বাসিন্দার কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার গুরুত্বের ওপর জোর দেন এবং গণনার কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গণনাপত্র বিতরণ ও সংগ্রহের কাজ যাতে নির্ভুলভাবে ও নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন হয়, তার জন্য নিয়মিত পর্যবেক্ষণ পর্যায়ের পরিদর্শন চলবে।

এই পরিদর্শনের ফলে সাধারণ মানুষ ও প্রশাসনের মধ্যে সরাসরি যোগাযোগ বৃদ্ধি পেয়েছে বলে স্থানীয়রা জানান।

News Editor

Recent Posts

হোলির আনন্দে মর্মান্তিক পরিণতি: পুকুরে স্নান করতে নেমে দুই যুবকের মৃত্যু দুর্গাপুরে

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা হোলির রঙের আনন্দ মুহূর্তে পরিণত হলো শোকে। পুকুরে স্নান করতে…

13 hours ago

আবিরে রঙিন সৌভ্রাতৃত্ব — পুলিশ কর্মীদের মিলনমেলায় জমজমাট হোলি উদযাপন

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল ও দুর্গাপুর–এ আসানসোল দুর্গাপুর পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে পুলিশ…

15 hours ago

ভোট ঘোষণার আগেই পশ্চিম বর্ধমানে কেন্দ্রীয় বাহিনী, শুরু হবে রুট মার্চে নজরদারি

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা না হলেও, তার আগেই পশ্চিম বর্ধমান…

5 days ago

অন্ডালে ‘উন্নয়ন পর্ব’ কর্মসূচি: জনকল্যাণ প্রকল্পে নতুন গতি, সরাসরি পরিষেবা পেলেন বাসিন্দারা

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা পশ্চিমবঙ্গ জুড়ে ঘোষিত ‘উন্নয়ন পর্ব’ কর্মসূচির অংশ হিসেবে রামপ্রসাদপুর এলাকার…

6 days ago

হায়না উদ্ধার ঘিরে আতঙ্ক, জামুরিয়ার চুরুলিয়ায় চাঞ্চল্য

পশ্চিম বর্ধমানের আসানসোল মহকুমার জামুরিয়া থানার অন্তর্গত চুরুলিয়া এলাকায় হায়না উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…

7 days ago

Raniganj: কূড়েদানে মিলল বিপুল ভোটার কার্ড, ভোটের আগে আসানসোলে চাঞ্চল্য

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা ভোটের আবহের মধ্যেই আসানসোলের রানীগঞ্জ বিধানসভার অন্তর্গত কুমোর বাজারের চিনকুটি…

1 week ago