Asansol

হারানো মোবাইল ফিরে পেয়ে ৮৬ জনের খুশির হাসি! জামুড়িয়া থানায় চতুর্থবার ‘ফিরে পাওয়া’ কর্মসূচিতে পুলিশের অভিনব উদ্যোগ

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

হারিয়ে যাওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেওয়ার অভিযানে জামুড়িয়া থানা আবারও সক্রিয়। মঙ্গলবার থানায় আয়োজিত ‘ফিরে পাওয়া’ কর্মসূচির মাধ্যমে চতুর্থবারের মতো ৮৬ জনের হাতে তাঁদের হারানো মোবাইল তুলে দেওয়া হয়েছে। নিজেদের ফোন ফিরে পেয়ে উপভোক্তাদের মুখে উচ্ছ্বাসের হাসি ফুটে উঠেছে।


পুলিশ প্রশাসনের এই উদ্যোগে সকলে প্রশংসা জানিয়েছে। হারানো ফোন ফিরে পাওয়ায় গ্রহীতারা পুলিশকে হৃদয়ের মাঝারি থেকে ধন্যবাদ দিয়েছেন। অনুষ্ঠানে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সহকারী পুলিশ কমিশনার (কেন্দ্র-২) বিমান কুমার মির্ধা, জামুড়িয়া থানার ভারপ্রাপ্ত অধিনায়ক সোমেন্দ্র নাথ ঠাকুরসহ বিভিন্ন ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত অফিসার ও পুলিশ কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সহকারী পুলিশ কমিশনার বিমান কুমার মির্ধা বলেন, “আজকের যুগে মোবাইল ফোন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। এতে কেবল যোগাযোগের মাধ্যম নয়, গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য ও গোপন সংকেতও সংরক্ষিত থাকে। ফোন হারালে বা চুরি গেলে সেই তথ্য অপব্যবহারের ঝুঁকি তৈরি হয়। তাই সকলকে মোবাইল ব্যবহার ও সংরক্ষণে আরও সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।”
জামুড়িয়া থানা এর আগেও একাধিকবার এই ধরনের কর্মসূচি চালু করে সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি আস্থা বাড়িয়েছে। এই উদ্যোগ স্থানীয়বাসীর মধ্যে ব্যাপক প্রশংসিত হচ্ছে।

News Editor

Share
Published by
News Editor

Recent Posts

হোলির আনন্দে মর্মান্তিক পরিণতি: পুকুরে স্নান করতে নেমে দুই যুবকের মৃত্যু দুর্গাপুরে

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা হোলির রঙের আনন্দ মুহূর্তে পরিণত হলো শোকে। পুকুরে স্নান করতে…

5 hours ago

আবিরে রঙিন সৌভ্রাতৃত্ব — পুলিশ কর্মীদের মিলনমেলায় জমজমাট হোলি উদযাপন

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল ও দুর্গাপুর–এ আসানসোল দুর্গাপুর পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে পুলিশ…

7 hours ago

ভোট ঘোষণার আগেই পশ্চিম বর্ধমানে কেন্দ্রীয় বাহিনী, শুরু হবে রুট মার্চে নজরদারি

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা না হলেও, তার আগেই পশ্চিম বর্ধমান…

4 days ago

অন্ডালে ‘উন্নয়ন পর্ব’ কর্মসূচি: জনকল্যাণ প্রকল্পে নতুন গতি, সরাসরি পরিষেবা পেলেন বাসিন্দারা

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা পশ্চিমবঙ্গ জুড়ে ঘোষিত ‘উন্নয়ন পর্ব’ কর্মসূচির অংশ হিসেবে রামপ্রসাদপুর এলাকার…

5 days ago

হায়না উদ্ধার ঘিরে আতঙ্ক, জামুরিয়ার চুরুলিয়ায় চাঞ্চল্য

পশ্চিম বর্ধমানের আসানসোল মহকুমার জামুরিয়া থানার অন্তর্গত চুরুলিয়া এলাকায় হায়না উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…

7 days ago

Raniganj: কূড়েদানে মিলল বিপুল ভোটার কার্ড, ভোটের আগে আসানসোলে চাঞ্চল্য

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা ভোটের আবহের মধ্যেই আসানসোলের রানীগঞ্জ বিধানসভার অন্তর্গত কুমোর বাজারের চিনকুটি…

7 days ago