National

১৪ মার্চের জাতীয় লোক আদালত স্থগিত, পশ্চিমবঙ্গের সব জেলায় জারি নির্দেশ

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

১৪ মার্চ ২০২৬ তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল প্রথম জাতীয় লোক আদালত। কিন্তু বিচারিক আধিকারিকদের চলমান SIR সংক্রান্ত কাজে ব্যস্ততার কারণে সেই লোক আদালত আপাতত স্থগিত করা হয়েছে। এই মর্মে নির্দেশ জারি করেছে স্টেট লিগ্যাল সার্ভিসেস অথরিটি, পশ্চিমবঙ্গ।


স্টেট লিগ্যাল সার্ভিসেস অথরিটির সদস্য সচিব এস. অর্ণব ঘোষাল এক জরুরি বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ১৪ মার্চ ২০২৬ (শনিবার) রাজ্যজুড়ে যে প্রথম জাতীয় লোক আদালত হওয়ার কথা ছিল, তা আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের কথা রাজ্যের সমস্ত জেলা লিগ্যাল সার্ভিসেস অথরিটি ও জেলা ও দায়রা বিচারকদের জানানো হয়েছে।
যেসব জেলার জন্য এই নির্দেশ জারি করা হয়েছে সেগুলি হল— কলকাতা, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর দিনাজপুর ও আলিপুরদুয়ার।
পশ্চিম বর্ধমান জেলা লিগ্যাল সার্ভিসেস অথরিটি থেকেও এই বিষয়ে আসানসোল–দুর্গাপুর পুলিশ কমিশনারেট-কে জানানো হয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন ট্রাফিক মামলায় লোক আদালতে হাজিরার জন্য নোটিস পাঠানো হয়েছিল। তাই যাঁদের কাছে নোটিস গিয়েছে, তাঁদের ফোন করে লোক আদালত স্থগিত হওয়ার বিষয়টি জানাতে ট্রাফিক গার্ডগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে।
স্টেট লিগ্যাল সার্ভিসেস অথরিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই সিদ্ধান্তে সাধারণ মানুষের কোনও অসুবিধা হলে তার জন্য দুঃখ প্রকাশ করা হচ্ছে। পরবর্তীতে নতুন তারিখ ঘোষণা করা হবে বলে জানা গেছে।

News Editor

Share
Published by
News Editor

Recent Posts

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে পাণ্ডবেশ্বরে ইরানি সম্প্রদায়ের শোক মিছিল

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে শোকের ছায়া নেমে…

3 days ago

স্বরূপনগরে পরিবর্তন যাত্রার সভায় যুব ভাতা নিয়ে বিতর্কিত মন্তব্য বিজেপি বিধায়ক অসীম সরকারের

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা উত্তর ২৪ পরগনার স্বরূপনগরে বিজেপির পরিবর্তন যাত্রার সভায় বক্তব্য রাখতে…

3 days ago

হোলির আনন্দে মর্মান্তিক পরিণতি: পুকুরে স্নান করতে নেমে দুই যুবকের মৃত্যু দুর্গাপুরে

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা হোলির রঙের আনন্দ মুহূর্তে পরিণত হলো শোকে। পুকুরে স্নান করতে…

5 days ago

আবিরে রঙিন সৌভ্রাতৃত্ব — পুলিশ কর্মীদের মিলনমেলায় জমজমাট হোলি উদযাপন

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল ও দুর্গাপুর–এ আসানসোল দুর্গাপুর পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে পুলিশ…

5 days ago

ভোট ঘোষণার আগেই পশ্চিম বর্ধমানে কেন্দ্রীয় বাহিনী, শুরু হবে রুট মার্চে নজরদারি

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা না হলেও, তার আগেই পশ্চিম বর্ধমান…

1 week ago

অন্ডালে ‘উন্নয়ন পর্ব’ কর্মসূচি: জনকল্যাণ প্রকল্পে নতুন গতি, সরাসরি পরিষেবা পেলেন বাসিন্দারা

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা পশ্চিমবঙ্গ জুড়ে ঘোষিত ‘উন্নয়ন পর্ব’ কর্মসূচির অংশ হিসেবে রামপ্রসাদপুর এলাকার…

1 week ago