Paschim Bardhaman

MISSING :একনাগরে কাঁদছে একটি মেয়ে, রানিগঞ্জ থানায় রাখা হয়েছে মেয়েটিকে। কার মেয়ে খুঁজছে পুলিশ।

বাঙ্গলার জাগরন সংবাদদাতা

হাতে চকলেট দিয়ে কোনক্রমে ভোলানো হচ্ছে বাচ্চাকে, মহিলা কনস্টেবল নাগারে জানতে চাইছে তার পরিচয় কিন্তু তার কথার মধ্যে কোন কিছুই স্পষ্ট না থাকায় উদ্ধার করা যাচ্ছে না তার ঠিকানা। বুধবার রানীগঞ্জের টিডিবি কলেজ গেটের কাছেই লক্ষ্য করা যায় এমন ঘটনা।

দেখা যায় কলেজ গেটের সামনে একনাগাড়ে কাঁদছে এক বাচ্চা মেয়ে, এই বিষয় লক্ষ্য করে বাচ্চাকে নাম ঠিকানা জিজ্ঞাসা করলে, সে বলতে না পারায়, এলাকার বাসিন্দারা খবর দেয় পুলিশে। আর এ খবর জানার পরই দ্রুত রানীগঞ্জ থানার পুলিশ পৌঁছে বাচ্চাকে নিয়ে আসে থানায়। থানার মহিলা কনস্টেবল বাচ্চাকে সঙ্গে নিয়ে কোন রকম চকলেট দিয়ে তাকে ভুলিয়ে তার বাড়ির নাম ঠিকানা জিজ্ঞাসা করতে চাইলেও বাবা ও দাদার নাম কোনক্রমে বলতে পারলেও বাড়ির ঠিকানা স্কুল পরিজন সম্পর্কে কিছুই জানাতে পারে না সে। এসব নিয়ে মহা মুশকিলে পড়ে পুলিশ প্রশাসন। আর এ সম্পর্কে আমাদের কাছে খবর আসাই দ্রুত রানীগঞ্জ থানায় গিয়ে ওই বাচ্চাকে জিজ্ঞাসা বাদ করতেই সে আলতো আলতো ভাষায় হিন্দিতে নিজের পরিবার-পরিজন এদের প্রসঙ্গে কিছু বলতে চাইলেও তার কথা কিছুই বোঝা যায় না। এ মুহূর্তে রানীগঞ্জ থানায় ওই বাচ্চা কে সযত্নে রেখেছে মহিলা কনস্টেবল, সকলেরই এখন একটা ইচ্ছে কি করে দ্রুত সে তার মা-বাবার কাছে ফিরে যায়। তাই সকলের কাছে অনুরোধ আপনারাও দ্রুত এই বাচ্চার পরিবার-পরিজনদের সম্পর্কে কিছু জেনে থাকলে, পশ্চিমবঙ্গের পশ্চিমবর্ধমান জেলার, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের রানীগঞ্জ থানায় এসে যোগাযোগ করুন, আর বাচ্চাকে তো আর মা-বাবার কাছে ফিরিয়ে দিতে উদ্যোগ নিন এমনই অনুরোধ করেছে পুলিশ প্রশাসন।

News Editor

Recent Posts

হোলির আনন্দে মর্মান্তিক পরিণতি: পুকুরে স্নান করতে নেমে দুই যুবকের মৃত্যু দুর্গাপুরে

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা হোলির রঙের আনন্দ মুহূর্তে পরিণত হলো শোকে। পুকুরে স্নান করতে…

13 hours ago

আবিরে রঙিন সৌভ্রাতৃত্ব — পুলিশ কর্মীদের মিলনমেলায় জমজমাট হোলি উদযাপন

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল ও দুর্গাপুর–এ আসানসোল দুর্গাপুর পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে পুলিশ…

15 hours ago

ভোট ঘোষণার আগেই পশ্চিম বর্ধমানে কেন্দ্রীয় বাহিনী, শুরু হবে রুট মার্চে নজরদারি

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা না হলেও, তার আগেই পশ্চিম বর্ধমান…

5 days ago

অন্ডালে ‘উন্নয়ন পর্ব’ কর্মসূচি: জনকল্যাণ প্রকল্পে নতুন গতি, সরাসরি পরিষেবা পেলেন বাসিন্দারা

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা পশ্চিমবঙ্গ জুড়ে ঘোষিত ‘উন্নয়ন পর্ব’ কর্মসূচির অংশ হিসেবে রামপ্রসাদপুর এলাকার…

6 days ago

হায়না উদ্ধার ঘিরে আতঙ্ক, জামুরিয়ার চুরুলিয়ায় চাঞ্চল্য

পশ্চিম বর্ধমানের আসানসোল মহকুমার জামুরিয়া থানার অন্তর্গত চুরুলিয়া এলাকায় হায়না উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…

7 days ago

Raniganj: কূড়েদানে মিলল বিপুল ভোটার কার্ড, ভোটের আগে আসানসোলে চাঞ্চল্য

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা ভোটের আবহের মধ্যেই আসানসোলের রানীগঞ্জ বিধানসভার অন্তর্গত কুমোর বাজারের চিনকুটি…

1 week ago