Paschim Bardhaman

SAIL: কুলটিতে রাতভর মৃত দেহ রেখে চাকরির দাবিতে চলছে আন্দোলন

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

এখনও চলছে মৃত দেহ রেখে আন্দোলন। দাবি কর্তব্যরত অবস্থায় কলিয়ারিতে দুর্ঘটনায় মারা যাওয়া ব্যক্তিকে চাকরি দিতে হবে।

সেলের রামনগর কোলিয়ারিতে দুর্ঘটনায় কর্মরত অবস্থায় এক খনি কর্মীর মৃত্যু ঘিরে উত্তেজনা। চাকরির দাবিতে মৃতদেহ রেখে কোলিয়ারিতে বিক্ষোভ মৃতের পরিবার ও পরিজনদের। খবর পেয়ে আসেন স্থানীয় বিজেপি বিধায়ক অজয় পোদ্দার। সোমবার থেকে চলে এই আন্দোলন। আসানসোলের কুলটির বরাকর রামনগর কোলিয়ারীর ঘটনা।মৃতের নাম কেদার পান ( 48)।মৃতের পরিবারের তরফে জানানো হয়েছে 16 ই ফেব্রুয়ারি সেলের রামনগর কোলিয়ারিতে কর্মরত অবস্থায় খনি কর্মী কেদার পান গুরুতর আহত হয়।তাকে প্রথমে বার্নপুর ইস্কো হাসপাতাল ভর্তি করা হয়।পরে দুর্গাপুরের এবং কোলকাতার একটি বেসরকারী হাসপাতালে ভর্তি ছিল।কোলকাতায় চিকিৎসাধীন অবস্থায় রবিবার কেদার পানের মৃত্যু হয়।চাকরির দাবিতে সোমবার রামনগর কোলিয়ারিতে বিক্ষোভ দেখায় মৃতের পরিবার ও পরিজনেরা।তাদের দাবি আজকেই মৃতের পরিজনের একজনকে চাকরি দিতে হবে। দাবি না মেটা প্রযন্ত আন্দোলন চলবে বলেই জানিয়েছে বিক্ষোভকারীরা। গতকাল থেকে চলা মৃতদেহ রেখে এই আন্দোলনের ফলে সমস্যায় কলিয়ারি কর্তৃপক্ষ।

News Editor

Recent Posts

আসানসোলে ২ লক্ষ টাকা তোলাবাজি ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে খুনের হুমকি, নিউটাউন থেকে অভিযুক্ত মিন্টু গ্রেফতার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা বালি ও পাথরের ব্যবসায় একচেটিয়া আধিপত্য কায়েম করতে ২ লক্ষ…

17 hours ago

আসানসোলের বুকে নতুন আবাসন প্রকল্প ‘এমারেল্ড হাইটস’, শহরে প্রথম ৫ বিএইচকে ফ্ল্যাট, উদ্ভোদন রবিবার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোলের অন্যতম গুরুত্বপূর্ণ ও হৃদয়স্থল হিসেবে পরিচিত ভগৎ সিং মোড়ে…

1 week ago

জামুড়িয়ায় পুলিশের অভিযানে উদ্ধার রুপো-সোনার গয়না, পুলিশের চোখে ধুলো দিয়ে পালাল অভিযুক্ত

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা নির্দিষ্ট সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ রুপো…

2 weeks ago

প্রেমপাল সিংয়ের ডেরায় ফের আগ্নেয়াস্ত্র! ৪টি বন্দুক ও ৭ রাউন্ড কার্তুজ উদ্ধার, ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল: তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক হরেরাম সিংহের ছেলে প্রেমপাল সিংয়ের…

2 weeks ago

এক লক্ষ টাকায় শিশুপুত্র কেনার অভিযোগ! আসানসোলে দম্পতি-সহ গ্রেফতার ৩

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা এক লক্ষ টাকা দিয়ে দুই মাসের শিশুপুত্রকে কেনার অভিযোগকে কেন্দ্র…

3 weeks ago

থানায় পুলিশের সঙ্গে বচসার পর বিজেপিতে বড় সাংগঠনিক পদক্ষেপ, ভেঙে দেওয়া হল রানীগঞ্জের মণ্ডল-১ কমিটি

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা থানায় বিক্ষোভ চলাকালীন পুলিশ আধিকারিকদের সঙ্গে বচসা ও বিজেপি নেতাদের…

3 weeks ago