Shri Shatrughan Sinha and family calling on the Prime Minister, Shri Narendra Modi, in New Delhi on January 06, 2015.
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা
আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা ছটপুজোর সময় নিখোঁজ! কুলটি ও বরাকর এলাকায় টাঙানো ‘নিখোঁজ সাংসদ’ পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার রাতে কুলটি স্টেশন সংলগ্ন এলাকা এবং বরাকর বাসস্ট্যান্ডের কাছে এই পোস্টার দেখা যায়। কে বা কারা পোস্টার দিয়েছে, তা এখনও জানা যায়নি। পুলিশ তদন্ত করে দেখছে।
এই ঘটনায় ফের উত্তপ্ত হয়েছে আসানসোলের রাজনৈতিক মহল। তৃণমূল নেতৃত্বের দাবি, এই কাজ বিজেপির। অন্যদিকে বিজেপি তা অস্বীকার করে পাল্টা অভিযোগ তুলেছে, তৃণমূলেরই একাংশের গোষ্ঠীদ্বন্দ্বের ফল এটি।
বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল কটাক্ষ করে বলেন, “পশ্চিমবঙ্গ শুধু মাইগ্রেন্ট লেবার নয়, মাইগ্রেট সাংসদ পেয়েছে।” তাঁর ইঙ্গিত ছিল আসানসোলের অভিনেতা সাংসদ শত্রুঘ্ন সিনহার দিকেই।
পাল্টা প্রতিক্রিয়ায় তৃণমূল কংগ্রেসের স্থানীয় ব্লক সভাপতি কাঞ্চন রায় বলেন, “বিজেপি এই ধরনের পোস্টার লাগিয়ে কোনও লাভ হবে না। তৃণমূল সবসময় মানুষের পাশে আছে—মন্ত্রী মলয় ঘটক, উজ্জ্বল চট্টোপাধ্যায়, নরেন্দ্রনাথ চক্রবর্তীসহ দলের সমস্ত নেতা ও কর্মীরা সক্রিয়ভাবে কাজ করছেন।”
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা হোলির রঙের আনন্দ মুহূর্তে পরিণত হলো শোকে। পুকুরে স্নান করতে…
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল ও দুর্গাপুর–এ আসানসোল দুর্গাপুর পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে পুলিশ…
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা না হলেও, তার আগেই পশ্চিম বর্ধমান…
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা পশ্চিমবঙ্গ জুড়ে ঘোষিত ‘উন্নয়ন পর্ব’ কর্মসূচির অংশ হিসেবে রামপ্রসাদপুর এলাকার…
পশ্চিম বর্ধমানের আসানসোল মহকুমার জামুরিয়া থানার অন্তর্গত চুরুলিয়া এলাকায় হায়না উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা ভোটের আবহের মধ্যেই আসানসোলের রানীগঞ্জ বিধানসভার অন্তর্গত কুমোর বাজারের চিনকুটি…