Paschim Bardhaman

পশ্চিম বর্ধমানে এনুমারেশন ফর্ম বিতরণে জোর — শেষের পথে বিতরণ, সাধারণ মানুষকে সময়মতো ফর্ম জমার আহ্বান

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

দেশজুড়ে চলছে ভোটার তালিকা হালনাগাদের কাজ। পশ্চিম বর্ধমান জেলাতেও সেই কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। জেলা নির্বাচন আধিকারিকের দপ্তর সূত্রে জানা গেছে, মোট ২৩ লক্ষ ২৭ হাজার এনুমারেশন ফর্মের মধ্যে ইতিমধ্যেই ২০ লক্ষ ৫০ হাজার ফর্ম মানুষের হাতে পৌঁছে গেছে। অর্থাৎ এখনো প্রায় ২ লক্ষ ৭৭ হাজার ফর্ম বিতরণ বাকি রয়েছে, যা আগামী কয়েক দিনের মধ্যেই সম্পূর্ণ হবে বলে জানিয়েছেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক পুণ্যাবলাম এস।

শুধু বিতরণ নয়, ইতিমধ্যেই ২০ হাজারেরও বেশি ফর্ম জমা পড়েছে বলে জানা গেছে। জেলা প্রশাসনের তরফে সাধারণ মানুষকে আহ্বান জানানো হয়েছে —
👉 যত দ্রুত সম্ভব এনুমারেশন ফর্ম সংগ্রহ করুন,
👉পরিষ্কারভাবে সঠিক তথ্য লিখে পূরণ করুন,
👉 এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যেই ফর্ম জমা দিন।

প্রশাসনের মতে, এই কাজটি শুধু প্রশাসনিক নয়, এটি আমাদের দেশের কাজ — প্রতিটি নাগরিকের দায়িত্ব দেশের ভোটার তালিকাকে হালনাগাদ ও নিখুঁত রাখা।

জেলা প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ফর্ম সংগ্রহ ও জমা দেওয়ার কাজে সক্রিয় ভূমিকা নিলে ভবিষ্যতে ভোটার কার্ড সংক্রান্ত কোনো সমস্যার মুখোমুখি হতে হবে না। তাই সচেতন নাগরিক হিসেবে এখনই নিজের ও পরিবারের সদস্যদের ফর্ম সংগ্রহ ও জমা দিয়ে দেশের কাজে অংশগ্রহণ করুন।

News Editor

Recent Posts

আসানসোলে ২ লক্ষ টাকা তোলাবাজি ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে খুনের হুমকি, নিউটাউন থেকে অভিযুক্ত মিন্টু গ্রেফতার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা বালি ও পাথরের ব্যবসায় একচেটিয়া আধিপত্য কায়েম করতে ২ লক্ষ…

19 hours ago

আসানসোলের বুকে নতুন আবাসন প্রকল্প ‘এমারেল্ড হাইটস’, শহরে প্রথম ৫ বিএইচকে ফ্ল্যাট, উদ্ভোদন রবিবার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোলের অন্যতম গুরুত্বপূর্ণ ও হৃদয়স্থল হিসেবে পরিচিত ভগৎ সিং মোড়ে…

1 week ago

জামুড়িয়ায় পুলিশের অভিযানে উদ্ধার রুপো-সোনার গয়না, পুলিশের চোখে ধুলো দিয়ে পালাল অভিযুক্ত

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা নির্দিষ্ট সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ রুপো…

2 weeks ago

প্রেমপাল সিংয়ের ডেরায় ফের আগ্নেয়াস্ত্র! ৪টি বন্দুক ও ৭ রাউন্ড কার্তুজ উদ্ধার, ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল: তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক হরেরাম সিংহের ছেলে প্রেমপাল সিংয়ের…

2 weeks ago

এক লক্ষ টাকায় শিশুপুত্র কেনার অভিযোগ! আসানসোলে দম্পতি-সহ গ্রেফতার ৩

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা এক লক্ষ টাকা দিয়ে দুই মাসের শিশুপুত্রকে কেনার অভিযোগকে কেন্দ্র…

3 weeks ago

থানায় পুলিশের সঙ্গে বচসার পর বিজেপিতে বড় সাংগঠনিক পদক্ষেপ, ভেঙে দেওয়া হল রানীগঞ্জের মণ্ডল-১ কমিটি

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা থানায় বিক্ষোভ চলাকালীন পুলিশ আধিকারিকদের সঙ্গে বচসা ও বিজেপি নেতাদের…

3 weeks ago