Railway news

জসিডিতে বড় রেল দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে সংঘর্ষে গুড়্ডা–আসানসোল এক্সপ্রেস

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

ঝাড়খণ্ডের দেওঘর জেলার জসিডিহ রেলস্টেশনের কাছে রোহিণী নাওয়াডিহ রেলওয়ে ফাটকে ঘটে গেল এক বড়সড় রেল দুর্ঘটনা। বৃহস্পতিবার সকাল ৯টা ৩১ মিনিট নাগাদ ১৩৫১০ নম্বর গুড়্ডা–আসানসোল এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একটি ট্রাক ও মোটরবাইকের সংঘর্ষ হয়।



রেল সূত্রে জানা গেছে, ট্রেনটি জসিডিহ স্টেশন থেকে আসানসোলের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। ফাটক পার হওয়ার সময় আচমকাই একটি ট্রাক রেললাইনে উঠে এলে ট্রেনের ইঞ্জিনের সঙ্গে তার ধাক্কা লাগে। সংঘর্ষের তীব্রতায় ট্রাকটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ট্রাকের নিচে চাপা পড়ে যায় দুটি মোটরবাইক। পাশাপাশি ট্রেনের ইঞ্জিনও আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এই দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য দেওঘর–গিরিডিহগামী প্রধান সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। পাশাপাশি নিউ দিল্লি–হাওড়া মেন লাইনে ট্রেন চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়।
তবে স্বস্তির বিষয়, এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। অল্পের জন্য প্রাণরক্ষা পেয়েছেন ট্রেনের যাত্রী ও স্থানীয় বাসিন্দারা। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় রেল কর্তৃপক্ষ, আরপিএফ ও স্থানীয় পুলিশ। দ্রুত উদ্ধারকাজ শুরু হয় এবং রেললাইন থেকে ক্ষতিগ্রস্ত যানবাহন সরানোর কাজ চলে।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করা হয়েছে এবং বর্তমানে হাওড়া–নিউ দিল্লি মেইন লাইনে ট্রেন চলাচল আবার শুরু হয়ে গিয়েছে।
ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

News Editor

Share
Published by
News Editor

Recent Posts

হোলির আনন্দে মর্মান্তিক পরিণতি: পুকুরে স্নান করতে নেমে দুই যুবকের মৃত্যু দুর্গাপুরে

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা হোলির রঙের আনন্দ মুহূর্তে পরিণত হলো শোকে। পুকুরে স্নান করতে…

8 hours ago

আবিরে রঙিন সৌভ্রাতৃত্ব — পুলিশ কর্মীদের মিলনমেলায় জমজমাট হোলি উদযাপন

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল ও দুর্গাপুর–এ আসানসোল দুর্গাপুর পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে পুলিশ…

10 hours ago

ভোট ঘোষণার আগেই পশ্চিম বর্ধমানে কেন্দ্রীয় বাহিনী, শুরু হবে রুট মার্চে নজরদারি

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা না হলেও, তার আগেই পশ্চিম বর্ধমান…

4 days ago

অন্ডালে ‘উন্নয়ন পর্ব’ কর্মসূচি: জনকল্যাণ প্রকল্পে নতুন গতি, সরাসরি পরিষেবা পেলেন বাসিন্দারা

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা পশ্চিমবঙ্গ জুড়ে ঘোষিত ‘উন্নয়ন পর্ব’ কর্মসূচির অংশ হিসেবে রামপ্রসাদপুর এলাকার…

5 days ago

হায়না উদ্ধার ঘিরে আতঙ্ক, জামুরিয়ার চুরুলিয়ায় চাঞ্চল্য

পশ্চিম বর্ধমানের আসানসোল মহকুমার জামুরিয়া থানার অন্তর্গত চুরুলিয়া এলাকায় হায়না উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…

7 days ago

Raniganj: কূড়েদানে মিলল বিপুল ভোটার কার্ড, ভোটের আগে আসানসোলে চাঞ্চল্য

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা ভোটের আবহের মধ্যেই আসানসোলের রানীগঞ্জ বিধানসভার অন্তর্গত কুমোর বাজারের চিনকুটি…

7 days ago