বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা
কয়লা অভিযান চলাকালীন নিরাপত্তাকর্মীর উপর হামলার ঘটনায় অভিযুক্ত বাটুল গড়াইকে দোষী সাব্যস্ত করল আদালত। মঙ্গলবার তাকে জেল হেফাজতে নেওয়া হয়েছে। আগামীকাল বুধবার তার সাজা ঘোষণা করা হবে।
আদালত সূত্রে জানা গেছে, ৯ মে ২০২১ সালে অবৈধ কয়লার বিরুদ্ধে অভিযান চলাকালীন ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড (ECL)-এর সিকিউরিটি ইন্সপেক্টর দিলীপ প্রসাদ-এর উপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ, ওই সময় হামলার ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সিআইএসএফ ঘটনাস্থলে পৌঁছায়। তবে বাহিনী পৌঁছানোর আগেই অভিযুক্ত বাটুল গড়াই সেখান থেকে পালিয়ে যায়।
এই ঘটনার পর বারাবনি থানায় মামলা দায়ের করা হয়। তদন্তের পর মামলাটি আদালতে ওঠে এবং দীর্ঘ শুনানি পর্ব চলে।
মঙ্গলবার আসানসোল জেলা আদালতে মামলার চূড়ান্ত শুনানি হয়। মামলায় মোট ১০ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। সাক্ষ্যপ্রমাণ ও পক্ষ-বিপক্ষের বক্তব্য খতিয়ে দেখে পশ্চিম বর্ধমান জেলার জেলা বিচারক দেবপ্রসাদ নাথ ভারতীয় দণ্ডবিধির ৩২৫ ও ৩০৭ ধারায় অভিযুক্ত বাটুল গড়াইকে দোষী সাব্যস্ত করেন।
আদালত নির্দেশে মঙ্গলবারই অভিযুক্তকে জেল হেফাজতে নেওয়া হয়েছে। আগামীকাল বুধবার তার সাজা ঘোষণা করা হবে বলে আদালত সূত্রে জানা গেছে।
এই মামলায় সরকারি পক্ষের আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন অয়নজিৎ বন্ধোপাধ্যায়।
ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং আদালতের রায়কে ঘিরে নজর রয়েছে স্থানীয় মহলে।
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা হোলির রঙের আনন্দ মুহূর্তে পরিণত হলো শোকে। পুকুরে স্নান করতে…
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল ও দুর্গাপুর–এ আসানসোল দুর্গাপুর পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে পুলিশ…
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা না হলেও, তার আগেই পশ্চিম বর্ধমান…
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা পশ্চিমবঙ্গ জুড়ে ঘোষিত ‘উন্নয়ন পর্ব’ কর্মসূচির অংশ হিসেবে রামপ্রসাদপুর এলাকার…
পশ্চিম বর্ধমানের আসানসোল মহকুমার জামুরিয়া থানার অন্তর্গত চুরুলিয়া এলাকায় হায়না উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা ভোটের আবহের মধ্যেই আসানসোলের রানীগঞ্জ বিধানসভার অন্তর্গত কুমোর বাজারের চিনকুটি…